
রিয়াল মাদ্রিদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচটার আর বেশিদিন বাকি নেই। আসছে সপ্তাহেই রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলয় মুখোমুখি হবে লিওনেল মেসির পিএসজি। এর ঠিক এক সপ্তাহ আগে দলটিকে বড় সুসংবাদই দিলেন নেইমার। দীর্ঘ দুই মাস পর পুরোদমে ফিরলেন দলগত অনুশীলনে।
গেল নভেম্বরে সেঁত এতিয়েঁর বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান মাকোর কড়া এক চ্যালেঞ্জ থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন তিনি। তাতে শুরুতে সফলও হয়েছিলেন।
তবে মাটি স্পর্শ করার সময় তার বাম পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। তাতেই বাজেভাবে তার বাম পা যায় মচকে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায় সেই চোট বছরটাই শেষ করে দিয়েছে তার।
তবে পিএসজি শিবিরে আশা ছিল নেইমার ফিরবেন মধ্য ফেব্রুয়ারির আগেই। মাঝে কিছু শঙ্কা ছড়াচ্ছিল ফরাসি সংবাদ মাধ্যম।
লেকিপে জানাচ্ছিল, নেইমারের ফেরার বিষয়ে যে আশা করেছিল পিএসজি, সে সময়ের চেয়ে বেশি সময়ও লাগতে পারে তাকে ফিরে পেতে। তবে সে শঙ্কা উড়িয়ে দিয়ে শেষমেশ পিএসজির আশাই পূরণ হয়েছে। নেইমার পুরো দমেই ফিরেছেন অনুশীলনে।
- ১বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ২হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৩গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৪চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৭ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৮জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৯কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত