
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৬ষ্ঠ দিনে দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা বেড়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) প্রথম সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অন্য দিনগুলোর তুলনায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে।
সেই সঙ্গে বিক্রিও বেড়েছে। ফলে একপ্রকার আনন্দ বিরাজ করছে মেলার স্টলগুলোর বিক্রয় কর্মীদের মধ্যে।
শুক্রবার দুপুর থেকে সরেজমিনে বাণিজ্য মেলা ঘুরে এবং বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।
এদিন মেলার গেট খুলে দেওয়ার পর সকালের দিকে লোক সমাগম কিছুটা কম ছিল। পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে এবং এক সময় ভিড়ে পরিণত হয়।
সেভয় আইক্রিম গ্যালারির বিক্রয় প্রতিনিধি নাদিয়া ইসলাম ইকরা বলেন, গত কয়েকদিন প্রচণ্ড শীতের কারণে মেলায় ক্রেতা কম ছিল। তাই বেচাকেনা তেমন একটা ভাল হয়ান। সে তুলনায় আজ ছুটির দিন হওয়ায় দর্শণার্থী বেশি। যদিও এখন পর্যন্ত বেচাকেনা কম। আশাকরি শীতের তীব্রতা কমলে বেচাকেনা বাড়বে।
বাণিজ্য মেলার ৬ষ্ঠ দিনে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের নিয়ে। কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এদের মধ্যে বেশিরভাগই মেলা প্রাঙ্গণ ঘুরে ছবি তুলে সময় কাটাচ্ছেন। আবার অনেকে পছন্দের পণ্যটি খুঁজছেন এবং কেনা-কাটা করছেন।
মেলায় সুপার ডুপার সবজি কাটার স্লাইসার মেশিন বিক্রি করছেন মিরপুরের বাসিন্দা আকরাম। বিগত ১৪ বছর যাবত মেলায় অংশ নিচ্ছেন। এবারের মেলায় তিনি ৬ পিসের সবজি কাটার মেশিন বিক্রি করছেন। যেগুলো দিয়ে বিভিন্ন ডিজাইনের বা আকৃতির সবজি কাটা যায়। এই ৬ পিসের সবজি কাটার দাম ১৪০০ টাকা। তবে মেলা উপলক্ষে ৫৭ শতাংশ ছাড়ে বিক্রি করছেন ৬০০ টাকায়।
মেলায় ‘বিনিঘর’ নামের একটি স্টলে হাতে বানানো পাটজাত পণ্য বিক্রি করছেন। তারা হাতে বানানো পাটের ফ্লোর মেট বিক্রি করছেন ১৩৯০ টাকায়। তবে মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে এই ফ্লোর মেট বিক্রি করছেন ৯৯০ টাকায়। সঙ্গে প্লান্ট বাসকেটও বিশেষ ছাড়ে বিক্রি করছেন ৫৫০ টাকায়। এই প্লান্ট বাসকেট অনেকে ঘরে থাকা টবগুলোকে সাজানোর জন্য ব্যবহার করেন।
বিনিঘরের সিইও হোসাইন মাহমুদ এ পর্যন্ত বাণিজ্য মেলায় ৪ বার অংশ নিয়েছেন। তবে পূর্বাচলের মেলায় এবারই প্রথম তিনি অংশ নিয়েছেন। এছাড়া নিয়মিত এসএমই মেলায়ও অংশ নেন তিনি। বিনিঘরের সিইও বলেন, পাটজাত পণ্য হচ্ছে পরিবেশ বান্ধব। এগুলো মাটির সঙ্গে মিশে যায়। সর্বোপরি পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট জাত পণ্য আমাদের ব্যবহার করা উচিত।
মেলা থেকে পাটজাত পণ্য কিনতে এসেছেন যাত্রাবাড়ীর বাসিন্দা বেসরকারি কর্মকর্তা মো. নুরুজ্জামান। ঘর সাজানোর জন্য পাটের তৈরি ফ্লোরমেট, দেয়ালের ওয়ালমেট এবং ব্যাগ কিনেছেন তিনি। প্লাস্টিকের ব্যবহার কমাতে ও এধরনের হস্তশিল্পের প্রতি ভালবাসা থেকে তিনি এসব পণ্য কেনেন।
শুক্রবার বন্ধের দিন উপলক্ষে মেলায় আসা যাত্রীদের জন্য ১২০টি বিআরটিসি বাস বরাদ্ধ রাখা হয়েছে। যার মধ্যে দুপুর পর্যন্ত ৬৬টি বাস সার্ভিস দেওয়া শুরু করেছে। প্রয়োজনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিআরটিসির শাটল সার্ভিসের দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার জাফর আহমেদ।
তিনি বলেন, আজকে আমাদের ১২০টা বাস বসুন্ধরার আশপাশে রাখা হয়েছে। যার মধ্যে ৬৬টা দুপুর পর্যন্ত সার্ভিস দিচ্ছে। বসুন্ধরার বাইরে বিআরটিসি ডিপোতে আরও ৩০টি বাস রাখা আছে। শুক্রবার বন্ধের দিন হওয়ায় লোকসমাগম বাড়বে। সে কথা মাথায় রেখে আজ এতগুলো বাস নামানো। গত দুইদিন শীতের কারণে দর্শনার্থী কম থাকায় ২৫টি করে বিআরটিসির শাটল সার্ভিস চালু ছিল। আজকে মেলা ১০টা পর্যন্ত চলবে। তবে যাত্রী যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ চলবে। একজন যাত্রী থাকলেও আমরা বাস পরিচালনা করব- এমনটাই জানিয়েছেন বিআরটিসির এই কর্মকর্তা।
- ১খেলাধুলা, আনন্দ ও বাস্তবভিত্তিক শিক্ষার পরিবেশ গড়তে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ: ববি হাজ্জাজ
- ২বিশ্ববাজারে বাড়ছে খাদ্যপণ্যের দাম
- ৩চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ৪কলকাতায় ভয়াবহ আগুনে শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু
- ৫সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ৬রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ৭যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৮লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৯চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ১০শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৩মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৪চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৭চাঁদপুরের নাম ব্যবহার করে অনলাইনে ইলিশ বিক্রির প্রতারণার ফাঁদ
- ৮রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ৯রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি





পাঠকের মতামত