
অদ্ভুতুড়ে ঘটনার জন্ম দিল ইতালীয় ষষ্ঠ বিভাগ লিগ প্রোমোজিওনে।পেনাল্টি থেকে খেলোয়াড় গোল করলেন। ছেঁড়া জাল দিয়ে বল চলে গেল পোস্টের পেছনে। গোল মানলেন না রেফারি। তিনি বাঁশি বাজালেন গোল কিকের!
সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায় পেনাল্টি কিক পাওয়া পক্ষের খেলোয়াড়রা। এক পর্যায়ে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এক খেলোয়াড় । তাতে ক্ষুব্ধ হয়ে রেফারি লাল কার্ড তাকে৷
যদিও ভিডিওতে পরে স্পষ্টভাবে দেখা যায় যে, বলটি গোল লাইন পেরিয়ে জালে প্রবেশ করেছিল এবং একটি ছেঁড়া জায়গা দিয়ে বেরিয়ে গিয়েছিল। গত রোববার প্রোমোজিওনে ভিগোলো মার্চেসে ও ফুতুরো ফোর্নোভো মেদেসানোর ম্যাচে এই অদ্ভুতুড়ে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শাস্তি পেয়েছেন ওই রেফারি। তিনি অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। তাতে ম্যাচটি পুনরায় আয়োজনের নির্দেশ দিয়েছেন লিগের ক্রীড়া বিচারক। আগামী শুক্রবার ম্যাচটি পুনরায় আয়োজন হবে।
অন্যদিকে শাস্তি পেয়েছেন লাল কার্ড দেখা পিয়েরলুইজি আর্কারি নামের ফুটবলারকেও। কারণ ওই ঘটনায় রেফারিকে হুমকি দিয়েছিলেন তিনি। যে কারণে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে আর্কারিকে।
রোফারি জানিয়েছেন, পেনাল্টি কিকে বলটি ছেঁড়া জাল দিয়ে বেরিয়ে যাওয়ায় তার ধারণা হয়, শট লক্ষ্যে ছিল না। গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেছে। তাই তিনি গোল কিকের বাঁশি বাজান।
ওই ঘটনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্কারি। দশ জনের দলে পরিণত হয় ভিগোলো। ম্যাচটি ২-১ গোলে হেরে যায় তারা।
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত