
ব্রয়লার মুরগির খাদ্যের দাম কমানো, ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম কমানো ও বাচ্চার মান বৃদ্ধি এবং রেডি মুরগির উৎপাদন বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রিশিল্প সংগঠন।
মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রিশিল্প সংগঠনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে ৬০ লাখ খামারি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আমি সকলকে অনুরোধ করবো, দাবি না মানলে ১০ নভেম্বরের পর থেকে কোনো মুরগি আর তুলবেন না, বিক্রিও করবেন না।
এসময় ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মামুনুর রহমান (পলাশ)। দাবিগুলো হলো- ব্রয়লার মুরগির ৫০ কেজি পরিমাণ প্রতিবস্তা খাদ্যের দাম কমিয়ে দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকার মধ্যে করা। ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম ২০-২৫ টাকার মধ্যে আনা ও বাচ্চার মান বৃদ্ধি করতে হবে। রেডি মুরগি উৎপাদন বন্ধ করতে হবে। কোনো প্রণোদনা নয়, প্রতিটি উপজেলায় ৩০০ জন নিবন্ধিত খামারিকে যারা কমপক্ষে এক হাজার মুরগি পালন করে তাদের স্বল্প সুদে সহজ শর্তে কমপক্ষে দুই লাখ টাকা ঋণ দিতে হবে। একজন খামারি ১০ হাজার মুরগির ওপরে কোনো প্রকার রেডি মুরগি উৎপাদন করতে পারবে না। প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রান্তিক খামারিদের সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ফুজাউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত