
পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজিকারীদের জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে সম্প্রতি চার ব্যক্তিকে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, জনতা ইন্স্যুরেন্সের ২০২১ সালের ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত লেনদেনের বিষয়ে তদন্ত পরিচালনা করেছে। এতে সিরিজ লেনদেনের মাধ্যমে কোম্পানিটির শেয়ারদর প্রভাবিত করে মুনাফা তুলে নেওয়ার মতো অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ সময়ের মধ্যে সিরিজ লেনদেন করে কোম্পানির শেয়ারদর ৩৯ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা ৯০ পয়সায় উন্নিত করা হয়। বিষয়টি প্রমাণিত হওয়ায় শাস্থি দিয়েছে বিএসইসি।
জরিমানার কবলে পড়া ব্যক্তিরা হলেন- সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের হিসাবধারী মো. এজি মাহমুদ ও এসএম মোতাহারুল জাহান, মো. সাইফ উল্লাহ এবং হাসিনা আক্তার। এদের মধ্যে মো. এজি মাহমুদ ও এসএম মোতাহারুল জাহান যৌথ হিসাব ব্যবহার করেন। তাদেরকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মো. সাইফ উল্লাহকে ৪০ লাখ টাকা এবং হাসিনা আক্তারকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে জারি হওয়া আদেশে বলা হয়, আলোচিত ব্যক্তিরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১৭ (ই) (ভি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০১৮ এর বিধি ৪(১) লঙ্ঘন করেছেন। তাদের এরূপ কর্মকাণ্ড সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ২২ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৮ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই অর্ডিন্যান্স ও কমিশন আইনের ক্ষমতাবলে তাদেরকে এ জরিমানা করা হলো।
বিএসইসি কমিশনার ড. রুমানা ইসলাম স্বাক্ষরিত আদেশে আরও বলা হয়, জরিমানার অর্থ দন্ডিত ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিবে। যদি নির্ধরিত সময়ের মধ্যে এ অর্থ জমা দিতে তারা ব্যর্থ হয় তাহলে আইন অনুযায়ি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ২১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৩গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৪পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ৬স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৭দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৮হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ১০নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৭চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৮ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ





পাঠকের মতামত