জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৪, ২০২৬ ৩:৪৮ পিএম , আপডেট: জুন ৪, ২০২৬ ৩:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাজুল ইসলাম (৭৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌরসভার আলীয়াবাদে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজুল ইসলাম আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কারে ভূষিত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর আলীয়াবাদ দক্ষিণ কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে আলীয়াবাদ দক্ষিণ কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান, কাজী নাজমুল হোসেন তাপস, নবীনগর প্রেসক্লাব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

তাঁর মৃত্যুতে নবীনগরের শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...