
ব্যাংকগুলোকে কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে সেবা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে। পাশাপাশি শাখাগুলোতে ব্যাংক নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য-সংবলিত ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কোন হাটে কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তা-ও ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঢাকার বাইরের হাটের ব্যাংকগুলোর দায়িত্ব নির্ধারণ করে দেবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্যাংকগুলোকে স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা পরিপালন করতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অনুমোদিত পশুর হাটে ঈদের আগের রাত পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বিরতিহীনভাবে নোট যাচাই-সংক্রান্ত সেবা দিতে হবে। ঢাকার বাইরে, যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা নেই, সেখানে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টন করবে সোনালী ব্যাংক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী হাটে অগ্রণী ও আইএফআইসি ব্যাংক, উত্তরা ১৭ নম্বর সেক্টরে সোনালী ব্যাংক, কাওলা শিয়ালডাঙ্গা এলাকায় ইসলামী ব্যাংক, পূর্বাচলের ৪৩ নম্বর ব্রিজ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংক, ভাটারা এলাকায় জনতা ব্যাংক ও উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায় রূপালী ব্যাংক জাল নোট শনাক্তে কাজ করবে।
আর দক্ষিণ সিটির ১২টি হাটে কাজ করবে ১২টি ব্যাংক। এর মধ্যে খিলগাঁও রেলগেটে ব্র্যাক ব্যাংক, হাজারীবাগের লেদার টেকনোলজি মাঠে এক্সিম ব্যাংক, পোস্তাগোলা শ্মশানঘাট-সংলগ্ন বাজারে শাহজালাল ইসলামী, মেরাদিয়া বাজার এলাকায় ফার্স্ট সিকিউরিটি, গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামে ঢাকা ব্যাংক, দনিয়া কলেজ মাঠে এনসিসি ব্যাংক, ধূপখোলা মাঠে সোশ্যাল ইসলামী, সাদেক হোসেন খোকা মাঠে মিউচুয়াল ট্রাস্ট, আফতাবনগর মাঠে ইস্টার্ণ ব্যাংক, আমুলিয়া মডেল টাউনে ইউনাইটেড কমার্শিয়াল ও ডেমরার সারুলিয়া পশুর হাটে সাউথইস্ট ব্যাংক জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করবে।
- ১হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ২বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ৩৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৪বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৫শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৬সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৭প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৮বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৯ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ১০সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৪প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত