প্রকাশিত: জুন ১৩, ২০২২ ৫:৪৬ পিএম

এবারের বাজেট পদক্ষেপে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ খাতে বিনিয়োগে আশার আলো হবে বলে জানিয়েছে শিপার্স কাউন্সিল। করপোরেট করহার হ্রাসে বিনিয়োগ উৎসাহিত রপ্তানি বহুমুখীকরণ বাড়বে।

শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, মহামারি-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া এবং রুশ-ইউক্রেন যুদ্ধকালীন পরিস্থিতিতে বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এ বাজেট সময়োপযোগী।

তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচল উৎসাহিত করতে ২০৩০ সাল পর্যন্ত করমুক্ত করা হয়েছে। এতে এ খাতে নতুন বিনিয়োগে আশার সঞ্চার হবে। তবে ব্যাংক সুদের উৎসে করহার কোম্পানি করদাতার জন্য ১০ থেকে ২০ শতাংশ করা এবং রপ্তানি পণ্যে উৎসে কর শূন্য দশমিক ৫০-এর পরিবর্তে ১ শতাংশ করা হয়েছে, যা পুনর্বিবেচনা করা যেতে পারে।

বিপি/ আইএইচ

শেয়ার

পাঠকের মতামত

সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব

কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার ...

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের ...

স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। ...