জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫ ৪:১৩ পিএম

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী উপজেলার সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন এর সভাপতি মীর হোসেন পুলক এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ ইকবাল হোসাঈনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাঈল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী প্রসকিউটর হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাস, সান-জেনারেল হাসপাতালের ম্যানেজার ফরিদ আহমেদ ভূইয়া, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য ওসমান গনি রাসেল, জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন এর উপদেষ্টা এম এ এইচ তাওহীদ।

স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও সোনাগাজী সিটি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আকবর হোসাইন। এসময় আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আর এম হাট কারামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল হক, আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম তুষার, জি. ভা. সমাজ কল্যাণ ইয়ুথ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোস্তফা আল হোসাইন রোমেন, সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, ওমর ফারুক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী প্রথম বিবেচনায় ২০ জন শিক্ষার্থীদের সনদ, স্কুল ব্যাগ ও ছাতা এবং ৩০জন শিক্ষাথীকে বিশেষ পুরষ্কার সনদ ও ছাতা বিতরণ করা হয়।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিবচরে মহিষ ভোজে একাকার স্পেন-আর্জেন্টিনা সমর্থকরা

বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে মহিষ ভোজের আয়োজন করেছেন স্পেনপ্রবাসীরা। এতে প্রতিদ্বন্দ্বী দুই ...

কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘন এবং অযোগ্য প্রার্থীকে নিয়োগ ...

বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মনু নদ প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প পাঁচ বছর ...

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...