জীবনবীমা ছাড়া সব খাতে প্রযোজ্য, বাদ পড়ল পিবি রেশিও মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
মার্জিন ঋণ দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশোধিত ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই ২২-সেপ্টেম্বর ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি প্রথম প্রান্তিকে লোকসান করেছিল ১০ টাকা ৮৩ পয়সা।
বিপি/এমআই

পাঠকের মতামত