প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ৪:২৬ পিএম

চলতি বছরের জুন মাসে দেশে যানবাহন আমদানিতে ধস নেমেছে। মে মাসের তুলনায় জুন মাসে যানবাহন আমদানি কমেছে ৭৪ দশমিক ৩৩ শতাংশ। এমনকি গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসেও যানবাহন আমদানি কমেছে ৪৭ শতাংশ। এছাড়া, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরেও যানবাহন আমদানি কমেছে শূন্য দশমিক ৮৫ শতাংশ। এছাড়া যানবাহন আমদানি কমায় সরকারের আয় কমেছে ৬ শতাংশ।

মূলত, প্যাসেঞ্জার কার, মাইক্রো বাস, অ্যাম্বুলেন্স, জিপগাড়ি, মাল্টিপারপাস গাড়ির (এমপিভি) মতো রিকন্ডিশন্ড যানবাহন বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে। বাংলাদেশে প্রতি এক হাজার জনের মধ্যে মাত্র ২.৫ শতাংশ মানুষ ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় যা সর্বনিম্ন। তবে বর্তমানে এ খাতের দেশীয় বাজারমূল্য ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে রিকন্ডিশন্ড যানবাহন আমদানি হয়েছে ৮১৩টি। আর আগের মে মাসে যানবাহন আমদানি হয়েছিল ৩ হাজার ১৬৭টি। সেই হিসাবে জুন মাসে আমদানি কম হয়েছে ২ হাজার ৩৫৪টি বা ৭৪ দশমিক ৩৩ শতাংশ।

এমনকি জুন মাসের যানবাহন আমদানি টানা ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা ছিল ৭২৬টি।

এর পরবর্তী মাসগুলোতে অর্থনীতিতে সার্বিক মূল্যস্ফীতির হার উর্ধমুখী হওয়া সত্ত্বেও যানবাহন আমদানি ও বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সা¤প্রতিক সময়ে দেশের মূল্যস্ফীতির হার নিম্নমুখী হলেও কমছে মানুষের যানবাহন ক্রয়ের সক্ষমতা। এর প্রেক্ষিতে নেতিবাচক প্রভাব পড়ছে যানবাহন আমদানিতে।

এছাড়া, গত বছরের জুনের তুলনায় চলতি বছরের একই সময়ে যানবাহন আমদানি কমেছে। গত বছরের জুনে যানবাহন আমদানি হয়েছিল ১ হাজার ৫৩৯টি। আর চলতি বছরের জুনে যানবাহন আমদানি হয়েছে ৮১৩টি। সেই হিসাবে বছরের ব্যধানে আমদানি কমেছে ৭২৬টি বা ৪৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রিকন্ডিশন্ড যানবাহন আমদানি হয়েছে ২১ হাজার ৩৩৭ টি। আর ২০২৩-২৪ অর্থবছরে যানবাহন আমদানি হয়েছিল ২১ হাজার ৫১৯টি। সেই হিসাবে এক বছরে যানবাহন আমদানি কমেছে ১৮২টি বা শূন্য দশমিক ৮৫ শতাংশ।

যানবাহন আমদানি কমায় কমেছে সরকারের রাজস্ব আয়ও। একই সঙ্গে আয় কমেছে গাড়ি বিক্রেতাদেরও।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে যাবনাহন আমদানি থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৪ হাজার ১১৪ কোটি ৬১ লাখ টাকা। আর ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৮৬৪ কোটি ৪৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরে যানবাহন আমদানি থেকে সরকারের রাজস্ব আয় কমেছে ২৫০ কোটি ১৪ লাখ টাকা, বা ৬.০৮ শতাংশ।

বাংলাদেশ কাস্টমসের তথ্য মতে, বিগত কয়েক বছরে গড়ে ৮০ শতাংশ রিকন্ডিশন্ড যানবাহন বিদেশ থেকে আমদানি এবং দেশের বাজারে বিক্রি হয়েছে। করোনা মহামারীর সময় থেকে দেশের বাজারে আমদানিকৃত ব্রান্ড নিউ যানবাহনের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ গড়ে ১৫ শতাংশ। রিকন্ডিশন্ড যানবাহনের মধ্যে দেশে জাপান থেকে আমদানি হয় ৯৫ শতাংশ ।

অন্যদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির ( বিআরটিএ) এক তথ্য বলছে, এক দশকের মধ্যে যানবাহন নিবন্ধন ১৫ শতাংশ কমেছে। ২০২৩ সালে বিআরটিএ’তে মোট যানবাহন নিবন্ধন হয়েছিল ৩ লাখ ৬০ হাজার। আর ২০২৪ সালে বিআরটিতে মোট যানবাহন নিবন্ধন হয়েছে ৩ লাখ ৮ হাজার। সেই হিসাবে এক বছরে যানবাহন নিবন্ধন কম হয়েছে ৫২ হাজার।

গত বছরে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিবন্ধন ছিল যথাক্রমে ১০৪৯৯ ও ২৬২৭১৫টি যা বিগত এক দশকের মধ্যে সর্বনি¤œ। যানবাহন ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় প্রবণতা ভবিষ্যতে এ খাতের প্রবৃদ্ধি আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও হক বে অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক বলেন, বিগত সরকারের সময় দেশের অর্থ গুটিকয়েক লোকের হাতে কুক্ষিগত ছিল। তারা বিপুল পরিমাণ দেশীয় অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছে। প্রায় ১৮ বিলিয়ন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে। ৫ আগষ্টের পরে এসব সম্পদশালী ব্যক্তিদের পরবর্তীতে আর খুজে পাওয়া যায়নি। মানুষের কাছে অর্থ সংকটের কারণে যানবাহন বর্তমানে কম কিনছে। বিক্রি কম থাকায় আমদানি হ্রাস পাচ্ছে। মূলত এসব কারণে যানবাহন আমদানি কম হচ্ছে বলে মনে করি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রনালয় ভালো কাজ করছে। অন্তবর্তী সরকার দেশের দায়ীত্ব নেওয়ার পরে থেকে তারা হুন্ডি ও অর্থপাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। যানবাহন আমদানিতে বর্তমানে কোন প্রতিবন্ধকতা নেই। তবে যানবাহন আমদানিতে অতিরিক্ত শুল্কের কারণে আমদানি কম হচ্ছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ বলেন, বিগত কয়েক মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে,তবে বর্তমানে যে লেভেলে মূল্যস্ফতি আছে সেটা উচ্চ মূল্যস্ফীতি। দেশের সার্বিক অর্থনীতি ভালো না, আউটপুট ভালো না। তবে ডলার এখন স্থিতিশীল হয়েছে। বর্তমানে অর্থনীতির কর্মকান্ড স্লথ, বিনিয়োগের গতি কমেছে, কর্মসংস্থান কমেছে এগুলোর কারণে বিলাসী ও উচ্চমূল্যের পণ্যে অর্থ্যাৎ গাড়ি ক্রয় হ্রাস পেয়েছে।

তিনি আরও বলেন, ২০২২ সালের মে মাস থেকে সামষ্টিক অর্থনৈতিক সমস্যা শুরু হয়। এরপর দুই আড়াই বছরের ধারাবাহিকতায় অর্থনীতি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশ নেমে এসেছে । নির্বাচনের আগে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম এজন্য বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বলে মনে হচ্ছে না।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআই’র রিপোর্ট গত বছরের তুলনায় এবার খাদ্যপণ্যের দামে বাড়তি চাপ

আন্তর্জাতিক ভূ-রাজনীতি আর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে টালমাটাল দেশের নিত্যপণ্যের বাজার। মধ্যপ্রাচ্যের অস্থিরতার রেশ ধরে ...

আইপিও তহবিলে অনিয়ম একমি পেস্টিসাইডসের, ব্যবসায় লোকসান হলেও লাগামহীন শেয়ারদর

আইপিও তহবিলের অর্থ ব্যবহারে অনিয়ম, প্রসপেক্টাসে ঘোষিত সমসূচি না মানা, তহবিল ব্যবহারে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ...

বিএসইসির নির্দেশনা উপেক্ষিত অদাবিকৃত লভ্যাংশ নিয়ে কোম্পানিগুলোর গড়িমসি

অদাবিকৃত লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা মানছে না পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো। কোম্পানিগুলো অদাবিকৃত লভ্যাংশ ...