প্রকাশিত: জুলাই ৩১, ২০২০ ২:০২ পিএম

জেএমআই হসপিটালের আইপিও বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন করা জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের আইপিও বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিকিউরিটিজ আইন লংঘন এবং কোম্পানির আর্থিক তথ্য সন্দেহজনক প্রতীয়মান হওয়াসহ বেশ কিছু কারণে এ কোম্পানির বাতিল করা হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জেএমআই গ্রুপের প্রতিষ্ঠান জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফেক্চারিং লিমিটেড বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করার জন্য বিএসইসিতে আবেদন করেছিল। এই পদ্ধতির অংশ হিসেবে গত বছরের ২০ অক্টোবর কোম্পানিটি এক রোড শো করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য নিলাম (Bidding) এর জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার পর সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার জন্য নতুন করে আবেদন করতে হতো। বিএসইসি নিলামের আবেদনটি-ই বাতিল করে দিয়েছে। কোম্পানিটিকে পুনরায় প্রয়োজনীয় সব কাগজ-পত্রসহ আবেদন করতে হবে বলে জানা গেছে।

এ বিষয়ে নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিংয়ের আবেদন বাতিল করা হয়েছে। এবং এ বিষয়ে কোম্পানির কাছে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে দায়িত্ব পালন করছে।

শেয়ার

পাঠকের মতামত

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও লেনদেনের তথ্য চেয়েছে বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ, আর্থিক লেনদেন, স্বার্থের সংঘাত ও নিয়ন্ত্রকীয় দায়িত্ব পালনের ...

মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ

পুঁজিবাজারে মার্জিন অর্থায়নসংক্রান্ত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী গেজেট প্রকাশ করা ...

ঋণের সুযোগের সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনাতেও জোর মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে মার্জিন ঋণ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ...

কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার

চট্টগ্রামে কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম, সুবিধা ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ...

বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি

বিদেশি মালিকানাধীন ব্যাংকগুলোর বাংলাদেশে স্থানীয় কার্যক্রম পরিচালনা পর্ষদ না থাকলেও মিউচ্যুয়াল ফান্ডের কাস্টডিয়ান হিসেবে কার্যক্রম ...

ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এজিএম নাসির উদ্দিন রেজার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ...