
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে সফরকারীরা। সিরিজ বাঁচাতে টাইগারদের এই ম্যাচ জয়ের বিকল্প নেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
প্রেমাদাসায় টস জিতলে আগে ব্যাট করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই সিরিজের আগে শেষ চার ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে লঙ্কানরা। চলমান সিরিজের প্রথম ম্যাচেও একই বিষয়ের প্রতিফলন ঘটেছে। প্রতিটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। সন্ধ্যার পর এখানে শিশির জমে। ফলে, স্পিনাররা বেশ সুবিধা পায়। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও এটিও প্রমাণ করেছে লঙ্কান স্পিনাররা। ৩ স্পিনার কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহেশ থিকশানা তুলে নিয়েছে বাংলাদেশের ৮ উইকেট।
বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো যাতে এই ম্যাচে না হয় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। আমরা এই ম্যাচে জয়ের দিকেই সব নজর দেব। আশা করি দারুণ একটি ম্যাচ উপহার দিতে পারব।’
বাংলাদেশ দল
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা দল
পাথুম নিশাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিলান রত্নায়েকে, মাহিশ থিকশানা, এসান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।
এম জি
- ১ইয়েমেনের হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরবের ব্যাপক হামলা
- ২স্পেন ও ফ্রান্সে ভয়াবহ দাবানল: সরানো হলো দুই লাখের বেশি মানুষ
- ৩দেশের সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৪শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৮কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৯ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ১০আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৬লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৭বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত