প্রকাশিত: জুলাই ২৭, ২০২৩ ৪:৪৬ পিএম

বিকেএমইএ পরিচালনা পর্ষদে ২০২৩-২৫ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান এমপি। এ নিয়ে টানা সপ্তম মেয়াদে তিনি বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হলেন।

বুধবার (২৬ জুলাই) বিকেএমইএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে মোহাম্মদ হাতেম নির্বাহী সভাপতি, মনসুর আহম্মেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়।

গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমান এমপির নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের প্রার্থীরা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন মঙ্গলবার (২৫ জুলাই)। যেহেতু নির্ধারিত পদের বিপরীতে সমান সংখ্যক মনোনয়নপত্র জমা পড়েছে সেহেতু বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৭ ধারা অনুযায়ী নির্বাচনের প্রয়োজন হয় না। ফলে বিধি অনুযায়ী ২৫ জুলাই তারিখেই টানা সপ্তম মেয়াদে সভাপতি নির্বাচিত হন একেএম সেলিম ওসমান।

এ পর্ষদে ২৫ জন পরিচালকের মধ্যে ২৪ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, মো. শামসুজ্জামান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, আশিকুর রহমান, শ্যামল কুমার সাহা, সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, তারেক আফজাল, রাজিব দাস সুজয়, এম আই সিদ্দিক, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মির্জা আকবর আলী চৌধুরী, আহমেদ নূর ফয়সাল, আব্দুল হান্নান, ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিল, মোহাম্মদ শামসুল আজম, আক্কাস উদ্দিন মোল্লা, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, লুতফর রহমান, মে মিনহাজুল হক, ফাওজুল ইমরান খান ও খোরশেদ আহমেদ ভূনিম। বাকি একজনের নাম বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরবর্তীতে ঘোষণা করা হবে।

এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা এই বোর্ডের সদস্য ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান বদিউর রহমান, ইসি চেয়ারম্যান সেলিম রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান। ...

অগ্রণী ব্যাংকে বিচারাধীন মামলাসমূহ মনিটরিং বিষয়ক দিকনির্দেশনা সভা

অগ্রণী ব্যাংক পিএলসি’র বিচারাধীন মামলাসমূহের নিয়মিত মনিটরিং এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ল’ ডিভিশনের উদ্যোগে ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

টাঙ্গাইলে সোনালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস টাঙ্গাইলের আয়োজনে এর আওতাধীন শাখাসমূহ এবং টাঙ্গাইল কর্পোরেট শাখা প্রধানদের ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...