
সময় ভাল যাচ্ছে না দেশের পুঁজিবাজারের। নানা কারণে বাজারে বিরাজ করছে তীব্র মন্দা। দেড় বছরের বেশি সময় ধরে বাজার চলছে ফ্লোরপ্রাইস নামের কৃত্রিম ব্যবস্থায়। এর মধ্যেই আসছে নানা খারাপ খবর। একেকটি খবর বাজারকে বড় ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। সর্বশেষ এ তালিকায় যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আশংকা। শনিবার একজন সিনিয়র সাংবাদিকের লেখা কলামে এ আশংকার কথা তুলে ধরা হয়। তাতে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে বাজারে।
রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বড় ধরনের দর পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচক কমেছে। এই বাজারের প্রধান মূলসূচক ডিএসইএক্স এদিন ২৪ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমেছে।
রোববার ডিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে মাত্র ১৪টির দাম বেড়েছে। কমেছে ১৩৪টির দাম। আর ১৪৯টির দাম ছিল অপরিবর্তিত। এই অপরিবর্তিত কোম্পানিগুলোর প্রায় সবক’টির শেয়ারের দাম আগে থেকেই ফ্লোরপ্রাইসে আটকে আছে। এ কারণে রোববার পতনের তীব্রতা কতটা ছিল, তা পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দেশের ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির নেতিবাচ প্রভাব পড়ে আমাদের পুঁজিবাজারে। বিশেষ করে শ্রীলংকার তীব্র অর্থনৈতিক সঙ্কট দেশেও আতঙ্ক ছড়িয়ে পড়লে বড় দরপতন এড়াতে দেশের পুঁজিবাজারে ফ্লোরপ্রাইস আরোপ করা হয়। গত দেড় বছরে বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যে ক্রমাগত দেশের রিজার্ভ কমতে থাকা, ব্যাংকে খেলাপী ঋণের রেকর্ড, রেমিট্যান্সে নিম্নমুখী ধারা, শর্ত পূরণের ব্যর্থতায় আইএমএফের দ্বিতীয় কিস্তির ঋণ ছাড় না হওয়ার আশংকা ইত্যাদি নেতিবাচক খবর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। নতুন বছরের শুরুতে দেশে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করেও আছে নানা অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাও বিনীয়োগকারীদের আস্থাকে নড়বড়ে করেছে।
শনিবার একটি জাতীয় দৈনিকে লেখা নিজস্ব কলামে পত্রিকাটির সম্পাদক আবেদ খান আশংকা প্রকাশ করেন, জাতীয় নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার অনুসারী দেশগুলো বাংলাদেশের কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে পারে। শিগগিরই ঘটতে পারে এ ঘটনা। এই খবরে পুঁজিবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার প্রতিফলন দেখা যায় রোববারের বাজারে।
তবে বিশেষজ্ঞরা মনে করেন, বাজার নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীলতার পথ বেছে নেবে বলে আশা করা হচ্ছে। আর কোনো কারণে যদি যুক্তরাষ্ট্র দুয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেও, তাতে পুঁজিবাজারের কোম্পানিগুলোর পারফরম্যান্সে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না।
- ১জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ২বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৩ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ
- ৪চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
- ৫ইউনিক হোটেলের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭চট্টগ্রামে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি ফেলে পালাল পাচারকারী, গাঁজা ও ফেয়ারডিল উদ্ধার
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৯৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক
- ১০অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৬সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ৭আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ১০নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী





পাঠকের মতামত