
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) মিটিংয়ে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) ও তুলা আমদানি ও আইপিআর নিয়ে আলোচনা হবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের চামেলী হলে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাসিসটেন্ট সেক্রেটারি অরুণ ভ্যানকাটারাম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তারা বলেছে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আরো দৃঢ় করতের ইত্যোমধ্যে আমাদের ৫০ বছর আমাদের পাড় হয়ে গেছে, সামনের ৫০ বছর আমরা চাই। ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়েছে। কতোগুলো বিষয়ে তাদের ফাইন্ডিংস আছে আমাদেরও কিছু বলার আছে। যেমন জিএসপি নিয়ে কথা বলেছি আমরা। তাদের কিছু কথা রয়েছে তুলা নিয়ে। যেসব বিষয়ে কথা হয়েছে সেটা নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ডিসেম্বরে টিকফা মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা হবে। আমাদের একটি টিম যাচ্ছে এসব বিষয়ে যাচাই বাছাই করার জন্য। দুই পক্ষের আলোচনা খুবই আন্তরিক হয়েছে এবং আশাবাদি যে আমরা সামনের দিকে এগোতে পারবো। মোট কথা হলো তারা যে কমার্সিলায় এই বৈঠকের আয়োজন করছে সেটা বুস্ট করবে ব্যবসা বাণিজ্যকে।
মেধাসত্ত্ব আইন (আইপিআর) নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বলেছি যেসব দরকার ছিল আইপিআর নিয়ে সেগুলো আমরা ওভারকাম করেছি।
জিএসপি নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জিএসপি নিয়ে আর কোনো আলোচনা হয়নি। তারা বলেছে ডিসেম্বরে টিকফা মিটিংয়ে আমরা সব বিষয় আবার ভেরিফাই করবো।
তুলা নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, তুলা যেখানে হয় সে জায়গা দেখতে আমাদের একটি টিম দুই এক দিনের মধ্যে যাচ্ছে। দুই দেশের ইমিগ্রেসনে কী সমস্যা রয়েছে সেটা ঠিক আছে কিনা সেসব রিপোর্ট নিয়ে পরবর্তী টিকফার যে মিটিং হবে সেখানে আলোচনা করবো।
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৮আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত