
দীর্ঘ ৮ মাস ২২ দিন পর শের ই বাংলার ২২ গজে পা রেখেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ খেলেছেন গত মার্চের ১৬ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে।
এরপর করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশের ক্রিকেট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ হলেও খেলেননি তিনি। চলতি টুর্নামেন্টেও খেলতে পারেননি শুরুর দিকে হ্যাম-স্ট্রিংয়ের ইনজুরির কারণে।
শেষ পর্যন্ত তিন দলের লটারিতে জেমকন খুলনার হয়ে খেলতে নেমেছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী বিন মোর্ত্তজা।
দিনের দ্বিতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে টসে হেরেছে খুলনা। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে খুলনা আর এক নম্বরে রয়েছে চট্টগ্রাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রকিবুল হাসান।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল হক, শুভাগত হোম, জাকির হাসান, জহুরুল ইসলাম ও মাশরাফি মুর্তজা।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ২শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৩লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৪দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ৫ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৬সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৭টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৮লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৯ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ১০পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৬জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত