প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৪ ৫:১৪ পিএম

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তামিম হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্য হয়েছে।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তামিম সরকারি তিতুমীর কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত তামিম সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সদস্য ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা করতেন।

এ ঘটনায় তামিমের বন্ধু মিকদাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন নিশাদ এসব তথ্য জানান। তিনি বলেন, তামিম কাজ শেষে বাসায় ফিরছিল। পথিমধ্যে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন।

তামিমের সহপাঠী সোহাগ জানান, তামিম ব্যক্তিগত কাজে তার বন্ধু মিকদাদকে নিয়ে মোটরসাইকেলে খিলক্ষেত গিয়েছিল। কাজ শেষে বাসায় ফেরার পথে কুড়িল ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তামিম ট্রাকের নিচে চাপা পড়েন।

এ ছাড়া মোটরসাইকেলের পেছনে থাকা মিকদাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতএ তার পায়ের কয়েকটি হাড় ভেঙে যায়।

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...