
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ওয়াশিংটনে ক্যাপিটাল ভবনে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এ দুই প্রতিষ্ঠান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিবিসি ও ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে।
টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় (বাংলাদেশ সময় ভোরে) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ট্রাম্প টুইটারের নিয়ম ভঙ্গ করেছেন। এ জন্য পরবর্তী ১২ ঘণ্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হলো। এ সময় তাকে সতর্ক করে বলা হয়, প্রথমবার এ ঘটনা ঘটায় তাকে সতর্ক করা হচ্ছে। পরবর্তীতে এমন হলে ডোনাল্ড ট্রাম্পের করা ‘@রিয়েলডোনাল্ড ট্রাম্প’ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।
আর ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ২৪ ঘণ্টার জন্য। ফেসবুক জানিয়েছে, দুটি বিধি ভঙ্গের অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করা হলো। এই সময়ের মধ্যে তিনি কোনো পোস্ট দিতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাসহ রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে নিজস্ব অভিমত ও অনুভূতি এবং ব্যক্তিগত সিদ্ধান্ত বা মনোভাবগুলো টুইট করে অনুসরণকারীদের জানিয়ে থাকেন। বুধবার (৬ জানুয়ারি বিকেলে) কংগ্রেসের বৈঠকে ইলেকটোরাল ভোট গণনার সময় ট্রাম্পের আহ্বানে তার সমর্থকরা ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের সামনে প্রথমে বিক্ষোভ ও পরে হামলা চালায়। এ ঘটনার আগে-পরে করা টুইটে সমর্থকদের উদ্দেশে তার দেওয়া বক্তব্যে সমাজের জন্য ক্ষতিকর শব্দ খুঁজে পেয়েছে টুইটার।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত