প্রকাশিত: জুন ১৪, ২০২৩ ৬:৩২ পিএম , আপডেট: জুন ১৪, ২০২৩ ৬:৩২ পিএম

শিশুশ্রম বন্ধে প্রকল্প হাতে নিয়ে কয়েক বছর ধরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় শিশুশ্রম নিরসনে কাজ করছে একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির এই প্রকল্পটির কর্মকর্তারা ইতোমধ্যেই ওই উপজেলার ধর্মগড়, নেকমরদ, লেহেম্বা, বাচোর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে এবং প্রকল্পের দায়িত্বরতরা গত ১২ জুন রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিশুশ্রম বন্ধ দিবস পালন করে ও ৪টি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা দেন।

কিন্তু শিশুশ্রম প্রকল্প কমিটি ওই চার ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলেও বাস্তব চিত্র কিন্তু পুরোটাই উল্টো। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় এক হোটেলে দিন ৩০০ টাকার বিনিয়মে কাজ করছে শিশুশ্রম মুক্ত ঘোষিত লেহেম্বা ইউনিয়নের বারো বছরের রিসাদ ইসলাম। বাচোর ইউনিয়নের আবুল কাইয়ুম শাহীন ইলেকট্রিক ওয়ার্ক সপে ঝালাইয়ের কাজ করছে।

শাহীন জানায়, আট মাস ধরে সে ঝালাইয়ের কাজ করছে। দিনে এক বেলা খেয়ে ১০০টাকা মজুরি পায় সে। শুধু শাহীন, রিসাদ নয় আরো অনেক শিশুই ওই উপজেলার বিভিন্ন স্থানে শ্রমের কাজে ঘাম ঝরাচ্ছে।

জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী, একটি শিশুকেও তার জীবিকা নির্বাহের জন্য কোনো প্রকার শ্রমে নিয়োজিত করা যাবে না। কিন্তু বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুরা শ্রমে জড়িত ।

স্থানীয়রা অভিযোগ করে বলছেন, দেশের অনেক এনজিও শিশুদের জন্য বিদেশ থেকে যে তহবিল সংগ্রহ করে, তার কতটুকু শিশুদের জন্য ব্যয় হয়, সেই প্রশ্ন থেকেই যায়। আসলে বেসরকারি সংস্থাগুলি তাদের তহবিল সংগ্রহের জন্য মিথ্যাচার করছে। ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি সংস্থা সেমিনার করে ৪ টি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছে। কিন্তু এ ৪টি ইউনিয়নে গিয়ে দেো যায় শিশুরা মাঠে, দোকানে কাজ করছে। যে প্রকল্প নেয়া হয়েছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে তা সকলের জানা প্রয়োজন।

তবুও শিশুশ্রম প্রকল্পের ম্যানেজার আকলিমা বেগম জানান, রাণীশংকৈল উপজেলার নেকমরদ, ধর্মগড়, লেহেম্বা ও বাচোর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত রয়েছে ।

আর প্রকল্পের সভাপতি ও রানীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, শিশুশ্রম বন্ধে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। তবে কতিপয় অসাধু ব্যক্তি শিশুদের নানা রকম প্রলোভন দেখিয়ে ঝুঁকিপূর্ণ শ্রমে টেনে নিচ্ছে তাদের। তবে এরকম তথ্য পেলে আমরা এটি বন্ধে দ্রুত পদক্ষেপ নিবো।

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...

আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি বহুল আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, ...

বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ...

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ ...