
১৯৫২ সাল। সোভিয়েত ইউনিয়নের চারটি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল মার্কিন সেনারা। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ৫০ বছরের বেশি সময় ধরে সেই রুদ্ধশ্বাস অভিযানের তথ্য গোপন রাখা হয়েছিল। এমনই দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে আমেরিকান ভেটেরিয়ান সেন্টারকে একটি সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য রয়েস উইলিয়াম জানিয়েছেন যে ১৯৫২ সালের ১৮ নভেম্বর কোরিয়ার যুদ্ধের সময় এফ৯এফ প্যান্থার ওড়াচ্ছিলেন। সেইসময় তার বয়স ছিল ২৭। যা মার্কিন নৌসেনার প্রথম যুদ্ধবিমান ছিল। সেইসময় গ্রুপ লিডারের বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। তারইমধ্যে কয়েকটি মিগ যুদ্ধবিমান দেখতে পেয়েছিলেন।
ওই প্রতিবেদন অনুযায়ী, উইলিয়াম জানান যে তারা আচমকা সোভিয়েত ইউনিয়নের সাতটি মিগ-১৫ যুদ্ধবিমান (যা সেইসময় বিশ্বের সেরা যুদ্ধবিমান ছিল, দ্রুত উঁচুতে উড়তে পারত, গতি বাড়াতে পারত) দেখতে পেয়েছিলেন। যা মার্কিন টাস্ক ফোর্সের দিকে অগ্রসর হচ্ছিল। চারটি মিগ-১৫ যুদ্ধবিমান ঘুরে গিয়ে তার দিকে ধেয়ে আসতে শুরু করেছিল এবং গুলি ছুড়তে শুরু করেছিল। সেইসময় সিনিয়রের নির্দেশ উপেক্ষা করেই ‘লড়াই’ শুরু করেছিলেন বলে দাবি করেন উইলিয়াম।
মার্কিন নৌসেনার তৎকালীন যুদ্ধবিমান চালক উইলিয়ামের দাবি, এফ৯এফ যুদ্ধবিমানে যে ৭৬০ রাউন্ড গুলি (২০ এমএম ক্যানন শেলের) ছিল, তা নিঃশেষ করে ফেলেছিলেন। তারইমধ্যে তার বিমানের উইং কন্ট্রোল সারফেসে নিশানা করেছিল সোভিয়েত মিগ। কাজ করছিল না উইং কন্ট্রোল সারফেস। তা সত্ত্বেও সোভিয়েত মিগকে উইলিয়াম রুখে দিয়েছিলেন বলে দাবি করা হয়।
রিপোর্ট অনুযায়ী, উইলিয়ামের সেই অসামান্য সাহসের কাহিনি পুরোপুরি গোপন রাখা হয়েছিল। কারণ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের আশঙ্কা ছিল যে ওই ঘটনার জেরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যা বিশ্বকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দেবে।
মার্কিন নৌসেনার স্মৃতিসৌধের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওই ঘটনার পর উইলিয়ামের সঙ্গে ব্যক্তিগতভাবে নৌসেনার অ্যাডমিরাল, প্রতিরক্ষা সচিব, প্রেসিডেন্ট-সহ একাধিক উচ্চপদস্থ কর্তা কথা বলেছিলেন। ‘তাকে ওই ঘটনার বিষয়ে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ আধিকারিকরা আশঙ্কা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।‘
সেই পরিস্থিতিতে ২০০২ সালে গোপন তথ্য প্রকাশ করা হয়েছিল। যখন সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল, তখন উইলিয়ামের স্ত্রী’কে প্রথম সেই ‘ডগফাইট’-র কথা জানানো হয়েছিল।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘নিজের দুর্দান্ত নৌবাহিনী জীবনের বাকি সময় এবং অবসরের কয়েক দশক পর পর্যন্ত উত্তর কোরিয়ার আকাশে সোভিয়েত ইউনিয়নের মিগ যুদ্ধবিমানের সঙ্গে তার (উইলিয়াম) ডগফাইটের খবর গোপন থেকে যায়।’
- ১ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ২আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৩বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৪টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৫বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৬সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৭ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৮পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৯ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত