
ডায়রিয়া বা পেট খারাপ হলে ঘন ঘন পাতলা পায়খানা হওয়া সাধারণ সমস্যা। কারও কারও এর সঙ্গে বমি বমি ভাব, পেটে ব্যথা থাকে। ছোট শিশুদের প্রায়ই ডায়রিয়া হতে দেখা যায়। সাধারণত দূষিত পানির থেকে ডায়রিয়া হয়। আবার খাদ্য বিষক্রিয়া হলেও ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হলে দৈনন্দিন জীবন বিঘ্নিত হয়। কারও ডায়রিয়া হলে খাবার স্যালাইন খাওয়ার পাশাপাশি ঘরোয়া কিছু প্রতিকার বেছে নিতে পারেন। এসব প্রতিকার ডায়রিয়া নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে।
কী করবেন-
হাইড্রেটেড থাকুন: ডায়রিয়া থেকে সুস্থ হওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো হাইড্রেটেড থাকা। ঘন ঘন পাতলা পায়খানা হওয়ার ফলে শরীরে পানিশূন্যতা হতে পারে। হাইড্রেটেড থাকতে এবং শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে প্রচুর পরিমাণে পানি, ভেষজ চা এবং স্যালাইন খান।
প্রোবায়োটিক গ্রহণ করুন: অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার প্রাকৃতিক ভারসাম্য রাখতে এবং হজমের উন্নতি করতে সাহায্য করে প্রোবায়োটিক। দই এবং বাটার মিল্ক প্রোবায়োটিকের চমৎকার উৎস। এসব খাবার পেটের স্বাস্থ্য ভালো রাখে। ।
ব্রাট ডায়েট: পাতলা পায়খানার জন্য আরেকটি কার্যকর ঘরোয়া প্রতিকার হচ্ছে BRAT ডায়েট, যা হলো কলা (Banana), চাল (Rice), আপেল সস (Apple Sauce) এবং টোস্ট (Toast)। এই খাবারগুলো হজম করা সহজ এবং মলকে শক্ত করতে সাহায্য করতে পারে। ডায়রিয়া হলে ফাইবার, চর্বিযুক্ত, বেশি মসলাযুক্ত খাবার এড়ানো উচিত। এসব খাবার সমস্যা আরও বাড়িয়ে দেয়।
আদা চা: আদার প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য পরিপাকতন্ত্র ভালো রাখে। ডায়রিয়া হলে আদা চা খেতে পারেন। এজন্য এক টুকরা আদা পানিতে সিদ্ধ করে এক চামচ মধু যোগ করুন। আদা চা পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে।
লেবু পানি: লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করতে সাহায্য করতে পারে। এক গ্লাস গরম পানিতে অর্ধেক লেবু চিপে ছেঁকে নিন এবং এক চিমটি লবণ ও মধু যোগ করুন। সকালে খালি পেটে লেবু পানি পান হজমে সহায়তা করতে। পাশাপাশি বার বার পাতলা পায়খানা হওয়া রোধ করে।
বিশ্রাম: মানসিক চাপ, দুশ্চিন্তা হজমসংক্রান্ত সমস্যা বাড়িয়ে তুলতে পারে। ডায়রিয়া হলে পর্যাপ্ত বিশ্রাম নিন। মন এবং শরীরকে শান্ত করতে গভীর শ্বাস নিন। মেডিটেশন এবং যোগব্যায়ামের মতো কৌশলগুলি অনুশীলন করুন।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত