প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৩ ১০:৪০ এএম , আপডেট: অক্টোবর ২১, ২০২৩ ১০:৪০ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান- পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪.২১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকার বা ২৪.২১ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৯ দশমিক ৬৬ পয়েন্ট বা  দশমিক ৩১ শতাংশ কমে ৬ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে কমেছে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১ দশমিক ১০ পয়েন্ট কমে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৮টির।

শেয়ার

পাঠকের মতামত

মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ...

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর এটিকে খুবই সহজ ...