
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক ভুলে গত সপ্তাহে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত জীবন বীমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেটের পর শেয়ারের দাম সমন্বয় না করায় এ ঘটনা ঘটেছে।
ডিএসইর সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহজুড়ে প্রগতি লাইফের শেয়ারের দাম কমেছে ২৯ দশমিক ৬২ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৩৮ টাকা ৮০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ১৩১ টাকা।
কোম্পানিটির শেয়ারের এই দরপতনের জন্য ডিএসইর ভুল সিদ্ধান্ত দায়ী। সিকিউরিটিজ আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানি বোনাস বা রাইট শেয়ার ইস্যু করলে রেকর্ড ডেটের পরদিন সংশ্লিষ্ট শেয়ার দর সমন্বয় করা হয়। কিন্তু ১:১ অনুপাতে রাইট শেয়ার ঘোষণা করা প্রগতি লাইফের রেকর্ড ডেটের পর শেয়ারের দর সমন্বয় করা হয়নি।
কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত সোমবার (৭ সেপ্টেম্বর)। সে হিসেবে মঙ্গলবার দর সমন্বয় হওয়ার কথা। কিন্তু ডিএসই দর সমন্বয় না করে আগের দিনের সমাপনী মূল্য দিয়ে প্রগতি লাইফের শেয়ারের লেনদেন শুরু করে। এতে ১২৬ টাকা থেকে ৩০ পয়সা থেকে কোম্পানিটির শেয়ার দাম কমে ১১৩ টাকা ৭০ পয়সায় নেমে আসে।
যেহেতু রেকর্ড ডেটের আগে প্রগতি লাইফের শেয়ার দর ছিল ১২৬ টাকা ৩০ পয়সা, সে কারণে রেকর্ড ডেটের পরদিন কোম্পানিটির শেয়ারের প্রারম্ভিক দর হওয়ার কথা ছিল ৭০ টাকা ৬৫ পয়সা। তবে ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না-এ নিয়ম বলবৎ থাকায় সমন্বয়ের পর প্রারম্ভিক দর হওয়ার কথা ছিল ৮৮ টাকা ৩০ পয়সা।
এদিকে ডিএসইর হিসাবে প্রগতি লাইফের পর গত সপ্তাহে শেয়ারের দাম সব থেকে বেশি কমেছে সাভার রিফ্যাক্টরিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৭ দশমিক ৫৪ শতাংশ। এর পরেই রয়েছে জিল বাংলা সুগার মিল। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ৮২ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা রেনউইক যজ্ঞেশ্বরের ১০ দশমিক ৭৮ শতাংশ, ইমাম বাটনের ১০ দশমিক ৫৯ শতাংশ, মেঘনা পেটের ১০ দশমিক ১৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৯১ শতাংশ, জুন স্পিনার্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, এমারেল্ড অয়েলের ৯ দশমিক ৬৩ শতাংশ এবং সমতা লেদারের ৯ দশমিক ২৯ শতাংশ দাম কমেছে।
- ১জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ২লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৩আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৫পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ৬মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৭সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৮জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০ইউসিবি ব্যাংকের বৃহস্পতিবার লেনদেন চালু





পাঠকের মতামত