
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ মঙ্গলবার মৌখিকভাবে দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এই নির্দেশ দিয়েছে। বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দুই স্টক এক্সচেঞ্জের এমডিদের বিএসইসির পক্ষ থেকে স্বতন্ত্র সব পরিচালককে পদত্যাগের বিষয়ে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যদি মৌখিক নির্দেশনায় এসব পরিচালক স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে তাঁদের অপসারণের বিষয়ে উদ্যোগ নেবে নিয়ন্ত্রক সংস্থাটি। যেহেতু স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকেরা সমাজের সম্মানিত ব্যক্তি, তাই বিএসইসি শুরুতে তাঁদের অপসারণ না করে স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিতে এই নির্দেশনা দেয়।
ডিএসইর চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদে মোট স্বতন্ত্র পরিচালক সাতজন। এই সাতজনের মধ্যে সংস্থাটির চেয়ারম্যান হাফিজ মো. হাসান বাবু গত রোববার রাতে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের পর বর্তমানে ডিএসইতে স্বতন্ত্র পরিচালক রয়েছেন ছয়জন। এই ছয় পরিচালক হলেন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মাহমুদ, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা, সাবেক ব্যাংকার শাহেদুল ইসলাম ও মানবাধিকার কমিশনের সদস্য কাউসার আহমেদ।
এ ছাড়া সিএসইতেও স্বতন্ত্র পরিচালক রয়েছেন মোট সাতজন। তাঁরা হলেন ব্যবসায়ী আসিফ ইব্রাহীম, সাবেক ব্যাংকার আবদুল হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কাশহিফ রেজা চৌধুরী, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশতার মহল, সংগীতশিল্পী মোহাম্মদ নকিব উদ্দিন খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসার প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক রেজওয়ানুল হক খান।
- ১রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮৩ জন গ্রেপ্তার
- ২যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৩লভ্যাংশ দেবে না এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড
- ৪চাঁদপুরের দেশীয় মাছ ধ্বংসের মূলে কারেন্ট জাল ও চায়না দুয়ারী
- ৫শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেপ্তার
- ৬চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৭ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ
- ৮দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
- ৯তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ১০লভ্যাংশ দিবে না সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ৩চট্টগ্রামেও চালু হলো বিআরটিসির বিশেষ মহিলা ‘গোলাপি বাস’
- ৪মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ছানা, ঝুঁকিতে ভোক্তার স্বাস্থ্য
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৮রাত হলেই কপোতাক্ষ নদীর শামুক শিকার, ধ্বংসের মুখে জীববৈচিত্র
- ৯রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
- ১০বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি





পাঠকের মতামত