জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬ ৭:৫৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মারধর এবং এক লাখ টাকা মুক্তিপণ চাওয়ায় ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার দিবাগত রাতে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) কারখানার কাটিং সুপারভাইজার নাঈম আহম্মেদ লাভলু (২৯)।

পরে ওই দিন রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে।

আসামিরা হলো নেত্রকোনার বারহাট্রা উপজেলার বাইতপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে শাহিন (২০), শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত সুলতান উদ্দিন খানের ছেলে নয়ন খান (১৮), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরবন্দি গ্রামের সুলতান উদ্দিনের ছেলে রবিন (২৪), একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে দুলাল মিয়া (৪০), আজিম উদ্দিনের ছেলে মাহবুব আলম (৩৫), মৃত সুলতান উদ্দিন স্বপনের ছেলে ইমরান হাসান ইমন (৩০), দক্ষিণ ধনুয়া মকবুলের বাড়ির ভাড়াটিয়া ফারুক মিয়া (৩৮) এবং শরীফ (৩১)।

মামলার বাদী দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) কারখানার কাটিং সুপারভাইজার নাঈম আহম্মেদ লাভলু বলেন, বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আমার সহকর্মী অরুপ রতন শর্মা, ইনপুটম্যান মিঠুন এবং প্রোডাকশন অফিসার নিশাত ডিউটি শেষে কারখানা থেকে বের হয়।

পূর্ব থেকে উঁৎপেতে থাকা আসামিরা তাদের তিনজনকে কারখানার সামনে থেকে অপহরণ করে দক্ষিণ ধনুয়া গ্রামের জনৈক এবাদত ইয়াবু খানের বাড়ীতে আটক রাখে। পরে আসামিরা তাদের কাছে এক লাখ মুক্তিপণ দাবি করে।

মুক্তিপণের টাকা দিতে অস্বীকার করায় তাদেরকে মারধর করে। খবর পেয়ে আমি সহকর্মীদের উদ্ধারের জন্য মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে গেলে তারা আমাকেও মারধরের চেষ্টা করে।

তারা আমার মোটরসাইকেল রেখে দেয়। তাদের কাছ থেকে কৌশলে চলে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে এসে আমার সহকর্মী মিঠুন, নিশাত ও অরুপ রতন শর্মাকে উদ্ধার করে।

এসময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের জখম থাকায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করে।

এসময় ঘটস্থলের পাশ থেকে আসামি ইমরান হাসান ইমনের ব্যবহৃত পালসার মোটর সাইকেল (নং-ঢাকা মেট্রো-ল-২৪-০৭৩৫) জব্দ করে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, শাহিন, নয়ন খান, রবিন, দুলাল মিয়া এবং মাহবুব আলমকে রাতেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে। মামলার বাদীর মোটরসাইকেল (নং-ঢাকা মেট্রো-ল-৩৫-৭০৫৪) দক্ষিণ ধনুয়া গ্রামের মৃত এবাদত আলী খানের বাড়ি থেকে উদ্ধার করে থানায় জব্দ করে রাখেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...