
ডিম দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। ঝাল, মিষ্টি, নোনতা- বিভিন্ন স্বাদের খাবার তৈরি করা যায় এই এক ডিম দিয়ে। প্রতিদিনের খাবারে ডিম ভাজি, ডিম পোচ, ডিম সেদ্ধ তো থাকেই, চাইলে ভিন্ন কিছু তৈরি করে রুচিতে বদল আনতে পারেন। তেমনই একটি পদ হলো চিকেন মাঞ্চুরিয়ান। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-
তৈরি করতে যা লাগবে
সেদ্ধ ডিম- ৪টি
আদা কুচি- ১ টেবিল চামচ
রসুন কুচি- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ- ৫-৬ টি
পেঁয়াজ- ২টি
সবুজ ক্যাপসিকাম- ১টি
পেঁয়াজ পাতা।
ডিম ভাজার জন্য যা লাগবে
ময়দা- ৩ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
লাল মরিচ গুড়া- ১ চা চামচ
গোল মরিচ গুড়া- ১/২ চা চামচ
লবণ- ১/২ চা চামচ
পানি।
সস তৈরি করতে যা লাগবে
সয়া সস- ১ টেবিল চামচ
হট টমেটো সস- ১ টেবিল চামচ
ভিনেগার- ১ টেবিল চামচ
টমেটো সস- ৩ টেবিল চামচ
গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো
পানি- ১ কাপ
চিনি- ১ টেবিল চামচ।
গ্রেভি করার জন্য যা লাগবে
কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ (পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে)।
যেভাবে তৈরি করবেন
ডিম লম্বা ৪ ভাগ করে কেটে নিন। এরপর তৈরি করে রাখা ময়দার গোলাতে ডুবিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন। অন্য একটি পাত্রে অল্প তেল গরম করে আদা ও রসুন কুচি হালকা বাদামি করে ভাজুন। এরপর তাতে কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর সসের মিশ্রণটি ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর একটু ঘন হয়ে এলে, ভেজে রাখে ডিমগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ার ঘন করার জন্য গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে ঢালুন এবং নাড়তে থাকুন। ঘন ও মাখা মাখা হয়ে এলে এর উপরে সামান্য পেঁয়াজ পাতা ছিটিয়ে দিন। এবার নামিয়ে নিন। ফ্রায়েড রাইস, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
- ১বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ২শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৩সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৪প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৫বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৬ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৭সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৮রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৯দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ১০যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৯কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত