
চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ঋণ শ্রেণিকরণ না করা এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় পুনঃতফসিলিকরণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। গত ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট এই সুবিধা চেয়েছেন সংগঠনের সভাপতি ফারুক হাসান।
আজ (বুধবার) বিজিএমইএ-র পরিচালক মহিউদ্দিন রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিজিএমইএ-র পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ শ্রেণিকরণ না করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে।’
বিজিএমইএ-র চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসের দ্বিতীয় এবং ডেল্টা ভেরিয়্যান্টের কারণে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ শিথিল করেছেন। যেসব পণ্য ইতোমধ্যে রফতানি করা হয়েছে তার বিপরীতে অনেক ক্ষেত্রে রফতানি মূল্য প্রদান করা বন্ধ করে দিয়েছেন। কিন্তু সকল রফতানি আদেশের বিপরীতে পেমেন্ট পেতে আরও কয়েক মাস সময় প্রয়োজন হবে। ফলে উদ্যোক্তারা সাময়িক তারল্য সংকটের মধ্যে থাকবেন।’
‘এসব নানাবিধ প্রতিকূলতার মধ্যেও উদ্যোক্তারা শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা চলমান রেখেছেন এবং তাদের বিনিয়োগ ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে পূর্বের ন্যায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা এবং তারল্য সংকটের কারণে সকল ধরনের ঋণের বিপরীতে কিস্তির টাকা সময়মত পরিশোধ করার উদ্যোক্তাদের পক্ষে বর্তমানে দুরূহ হয়ে পড়েছে।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘এমতাবস্থায় করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় রফতানিমুখী তৈরি পোশাক খাতের ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি ও সক্ষমতা যাতে ধরে রাখতে পারে এবং শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা চলমান রাখতে পারে সেজন্যে সকল ধরনের ঋণের বিপরীতে ডিসেম্বর পর্যন্ত ঋণ শ্রেণিকরণ না করা এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় পুনঃতফসিলিকরণের সুযোগ প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আপনার (বাংলাদেশ ব্যাংকের) নিকট বিনীত অনুরোধ করছি।’
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৬আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৯আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত