
পদ্মা ব্যাংক ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি-ডেসকোর মধ্যে সম্প্রতি বিদ্যুৎ বিল সংগ্রহ-সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এর ফলে ডেসকোর গ্রাহকরা এখন থেকে এই ব্যাংকের ঢাকার নির্ধারিত শাখাগুলোর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক লেখক ও গবেষক সুরমা জাহিদ প্রথম গ্রাহক হিসেবে গুলশান করপোরেট হেড অফিসে বিদ্যুৎ বিল জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। তিনি বলেন, বিদ্যুৎ বিল ছাড়াও পদ্মা ব্যাংক আরও কিছু ইউটিলিটি সেবা চালু করতে যাচ্ছে। পাশাপাশি দ্রুত সময়ে শাখাগুলোতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে।
এসব পরিষেবা খুব শিগগির গ্রাহকদের সুবিধার্থে আই-ব্যাংকিং (ইন্টারনেট ব্যাংকিং) এবং পদ্মা ওয়ালেট (মোবাইল অ্যাপ)-এ পাওয়া যাবে।
অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল অ্যান্ড রিকভারি ফিরোজ আলম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ প্রধান শাখার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পদ্মা ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে ২০১৯ সালের ২৯ জানুয়ারি। বর্তমানে ব্যাংকটির ৬৮ শতাংশ শেয়ারের অংশীদার সোনালী, অগ্রণী, জনতা, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
সারা দেশে ৫৮টি শাখা নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে পদ্মা ব্যাংক লিমিটেড।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত