প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৫৩ এএম

রাজধানীর ঢাকার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন গোপালগঞ্জ জেলা সিভিল সার্জনের দায়িত্বে থাকা ডা. মোহাম্মদ জিল্লুর রহমান। এর আগে ঢাকার সিভিল সার্জন ছিলেন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ জিল্লুর রহমানকে ঢাকার সিভিল সার্জন হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বিসিএস ২৫তম ব্যাচের স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তা। এর আগে তিনি ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...