প্রকাশিত: নভেম্বর ৪, ২০২০ ১১:৩৯ এএম

ইসলামী ব্যাংকের ঢাকার মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা উদ্বোধন করা হয়।

সোমবার (২ নভেম্বর ২০২০) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপ-শাখা উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ জনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর শাখাপ্রধান এ কে এম আবু সিদ্দিকী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. আসাবুল আলম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...