প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:৩৫ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১০:৩৭ পিএম

ঢাকা ডেন্টাল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

রাজধানীর শহীদ সোহ্ওয়ার্দী মেডিকেল কলেজের অর্থোডোনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ওয়াজেদ আলীকে ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ এবং ময়মনসিংহ মেডিকেলের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে একই মেডিকেলের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...

নির্ধারিত সময়ে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ করার নির্দেশ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের ...