ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৮, ২০২৬ ৯:৪৩ এএম , আপডেট: জুন ১৮, ২০২৬ ৯:৫৯ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কোম্পানিগুলো হলো-রিজেন্ট টেক্সটাইল,বিএনআইসিএল,সোনারগাঁও টেক্সটাইল এবং
শ্যামপুর সুগার।

সূত্র মতে, প্রত্যেকটি কোম্পানিজর জন্য আলাদা চিঠি ইস্যু করা হয়েছে। চিঠি পাওয়ার ৩০ কার্য দিবেসের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএসইসিতে জমা দিতে বলা হয়েছে।

তথ্য মতে, শেয়ারের মূল্য ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ২ জুন রিজেন্ট টেক্সটাইল কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। অন্যিদেক ১১ জুন শ্যামপুর সুগার মিলস, ১২ জুন বিএনআইসিএল এবং ১৫ জুন সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে কোনো সমন্বিত, কারসাজিমূলক বা অস্বাভাবিক (নন-জেনুইন) লেনদেন হয়েছে কি না, তা তদন্ত করা হবে। একইসঙ্গে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (ইউপিএসআই) ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং সংঘটিত হয়েছে কি না, সংশ্লিষ্ট ব্রোকার, ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের নির্দেশনা মেনেছেন কি না, সন্দেহজনক লেনদেন সংঘটনে বা প্রতিরোধে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা বা দায় রয়েছে কি না এবং সিকিউরিটিজ আইন সংশ্লিষ্ট অন্য কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন ঘটেছে কি না তা খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বাণিজ্য প্রতিদিনকে বলেন, কোম্পানিগুলোর শেয়ারের দামে অস্বাভাবিক বৃদ্ধি এবং লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। এ কারণে তাদের শেয়ারের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিএসইসির সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে ডিএসইকে শেয়ারগুলোর দাম ও লেনদেন বাড়ার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রিজেন্ট টেক্সটাইল: গত ১৮ মে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারের দাম ছিল ৪ টাকা ৩০ পয়সা, যা ১৭ জুন বেড়ে ৬ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়। অর্থাৎ মাত্র এক মাসে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা প্রায় ৫৮ শতাংশ।

সোনারগাঁও টেক্সটাইল: গত এক মাসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত ১০ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। ৯ জুন তা বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৪০ পয়সায়। পরে রবিবার কিছুটা মূল্য সংশোধন হলেও সোমবার আবারও শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের অস্বাভাবিক আগ্রহ দেখা যায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৮৭ টাকা ৫০ পয়সায় উঠে যায়। ফলে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৪ টাকা বা ১৬১ দশমিক ১৯ শতাংশ।

শ্যামপুর সুগার: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলসের শেয়ারের দামও একই সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত ১৯ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৩৮ টাকা ৯০ পয়সা। ৯ জুন তা বেড়ে দাঁড়ায় ২৩৮ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ১০০ টাকা বা প্রায় ৭২ শতাংশ।

বিএনআইসিএল: গত ২৪ মার্চ প্রতিটি শেয়ারের দর ছিলো ৫৩ টাকা ৮০ পয়সা। ৯ জুন শেয়ারের দর দাঁড়িয়েছে ১১৬ টাকা ১০ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

আল-মদিনা ফার্মার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, তদন্তের নির্দেশ বিএসইসির

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক ...

রোববার স্পট মার্কেটে যাচ্ছে ফার্স্ট ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে আগামী রোববার। ডিএসই ...

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...