
করোনার এই লম্বা সময়ে ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন তাসকিন আহমেদ। নিজেকে আমূল বদলেছেন এই পেসার। উন্নতি হয়েছে রুবেল হোসেনেরও। বিসিবি প্রেসিডেন্টস কাপেই দেখিয়েছেন সেই চিত্র। এই দুই পেসারে মুগ্ধ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি অন্যসব পেসারদের উন্নতিতে সন্তুষ্ট প্রকাশ করেছেন টাইগার এই কোচ।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেন রাসেল ডমিঙ্গো। যেখানে রুবেল, তাসকিন, সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের ফিটনেসের উন্নতি নিয়ে কথা বলেন ডমিঙ্গো। জানিয়েছেন, ক্রিকেটারদের এই নিবেদনের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
টাইগার হেড কোচের ভাষ্যে, ‘গত ছয়-সপ্তাহে ছেলেরা যা কাজ করেছে, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। তাসকিনের শরীরের দিকে তাকান, দেখুন রুবেল কীভাবে ছুটছে এবং খালেদ ফিরে এসেছে বড় এক চোট থেকে। ফিটনেস নিয়ে ছেলেরা অনেক পরিশ্রম করেছে। আমরা চেষ্টা করছি ওদের স্কিলের উন্নতি করাতে এবং সর্বোচ্চ পর্যায়ে যেন পারফর্ম করতে পারে, তা নিশ্চিত করতে।’
তবে সব পেসারদের মধ্যে ডমিঙ্গোর আলাদা করে নজর কেড়েছেন তাসকিন আহমেদ। বিসিবি প্রেসিডেন্টস কাপের আগে থেকে তাসকিনে মুগ্ধতার কথা জানিয়েছিলেন ডমিঙ্গো। তাসকিন প্রস্তুতিমূলক ম্যাচে সেটার যথার্থতা প্রমাণ করেছিলেন তাসকিন। ছন্দে আছেন প্রেসিডেন্টস কাপেও।
তাসকিনকে নিয়ে ডমিঙ্গো বলেন, ‘তাসকিন সবচেয়ে বড় যে কাজটি করেছে, ওয়ার্ক এথিক বদলে ফেলেছে। আগের চেয়ে এত বেশি পরিশ্রম করেছে। খুব ভালো শারীরিক অবস্থায় আছে এখন। এখন সে এক-দুই স্পেলের চেয়েও বেশি করতে পারে। তার পরের স্পেলগুলিও ছিল গতিময়, যা আমাদের জন্য সন্তুষ্টির। আমরা এটা নিশ্চিত করায় জোর দিচ্ছি, ছেলেরা যেন সকাল ১০ টা আর বিকেল ৫টায় একই গতিতে বল করতে পারে।’
এবারের প্রেসিডেন্টস কাপে স্পিনারদের চেয়েও বেশি ভালো করছেন পেসাররা। ছন্দে আছেন, ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন, উইকেট নিচ্ছেন। আর ফাস্ট বোলারদের এই উঠে আসাটাই চাইছিলেন ডমিঙ্গো। এই কোচ বলেন, ‘আমরা গত সাত-আট মাস থেকে বলে আসছি, আমরা কিছু তরুণ ফাস্ট বোলার গড়ে তুলতে চাই। এখন আমাদের কাছে ফাস্ট বোলারদের একটা ভালো গ্রুপ আছে, যারা খুব প্রতিদ্বন্দ্বিতা মূলক ক্রিকেট খেলে। আমাদের এখন ছয়-সাতজন ভালো বোলার আছে, যারা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারে।’
এবারের প্রেসিডেন্টস কাপে খুব বড় স্কোর করতে পারছে না কোনো দল। এটা যতটা না ব্যাটসম্যানদের ব্যর্থতা, তার চেয়েও বোলারদের সফলতা বলে মানতে চান এই প্রোটিয়া কোচ। তিনি আরও যোগ করেন, ‘সাধারণত প্রতিপক্ষ দল ২৮০ রান করলে আমরা বলি, বোলাররা খারাপ করেছে। আবার ১৮০ রানে অলআউট হলে বলি ব্যাটসম্যান খারাপ খেলেছে। কিন্তু আমি মনে করি, বোলাররা ভালো করেছে। গত দুই সপ্তাহে বোলাররা দারুণ করছে, এটা দলের জন্য ইতিবাচক।’
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত