
পারস্পরিক সম্পর্কে ফাটল জোড়া লাগাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়াল বৈঠকে বসছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর এই বৈঠক হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে এ সম্পর্কে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বৈরী প্রতিযোগিতামূলক সম্পর্ক সৃষ্টি হয়েছে, তা থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করবেন দুই দেশের নেতা। পাশাপাশি, দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও তারা আলোচনা করবেন।’
‘যুক্তরাষ্ট্র যেসব ইস্যুতে সচেতন এবং প্রাধান্য দেয়, বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন তা পরিষ্কারভাবে তুলে ধরবেন। পাশাপাশি, যেসব বিষয়ে চীনের কর্মকান্ডে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন- সেসব অকপটে তুলে ধরবেন তিনি।’
করোনা মহামারির উৎস, পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোসহ বেশ কিছু ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা- এই তিক্ত সম্পর্ক যদি চলমান থাকে, সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে তা সংঘাতে রূপ নিতে পারে।
যুক্তরাষ্ট্রের সররকারের নীতি নির্ধারকদের বিশ্বাস, বাইডেন-জিনপিংয়ের বৈঠকের মাধ্যমে অনেক বিষয় স্পষ্ট হবে এবং দুই দেশের মধ্যে ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটবে।
অবশ্য এই মুহূর্তে ওয়াশিংটনের মতো বেইজিংও সংঘাত এড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটাতে চাইছে। বেইজিং এটি চাইছে প্রধানত দু’টি কারণে- চলতি বছর শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ চীন এবং সামনে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাতীয় সম্মেলন (কংগ্রেস) রয়েছে।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় বারের মতো দলের সর্বোচ্চ নেতা ও দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন চলছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আর্থিক ও বাণিজ্যিক দিক থেকে চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় কিন্তু তা যেন সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে বাইডেন প্রশাসন সচেতন।
এএফপিকে ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকে একদম সুনির্দিষ্ট কিছু বিষয় আলোচনা হবে- এমন নয়; তবে যেসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে- তা সমাধানের একটি পথ বৈঠক থেকে উঠে আসবে বলে আশা করছে বাইডেন প্রশাসন।’
‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। আমরা পিপলস রিপাবলিক অব চায়নার (পিআরসি) সঙ্গে প্রতিযোগিতায় নামতে চাই, সংঘাতে নয়।’
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত