জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬ ৮:৪৮ পিএম

অপরিশোধিত জ্বালানির ঘাটতির কারণে চলতি মাসেই সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবেই তৈরি হয়েছে এ সংকট।

অপরিশোধিত তেলের সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিপাকে পড়েছে দেশের জ্বালানি খাত। চলতি মাসের মধ্যেই সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর কার্যক্রম।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন জানিয়েছেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই তেলের সংকট প্রকট হতে পারে। এতে করে কিছু সময়ের জন্য পরিশোধন কার্যক্রম বন্ধ রাখার প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত রিফাইনারিটিতে মজুত ছিলো মাত্র ২৩ হাজার টন ক্রুড অয়েল। এই মজুত দিয়ে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত উৎপাদন চালানো সম্ভব। ফলে আগামী ৭ এপ্রিলের মধ্যেই উৎপাদন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সবশেষ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দেশে অপরিশোধিত তেলের একটি চালান আসে। এরপর নতুন কোনো জাহাজ না পৌঁছায় মজুত দ্রুত কমে গেছে।

এই সংকটের পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। বিশেষ করে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। ফলে সরবরাহ শৃঙ্খলে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। বর্তমানে তিনটি তেলবাহী জাহাজ দেশের পথে রয়েছে বলে জানা গেছে। তবে সেগুলো কবে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়। সাধারণত মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে একটি জাহাজ পৌঁছাতে ১২ থেকে ১৫ দিন সময় লাগে।

বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি খাতে চাপ আরও বাড়তে পারে এবং এর প্রভাব শিল্প ও বিদ্যুৎ খাতেও পড়তে পারে।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...