
ওজন ঝরাতে অনেকেই নিয়মিত বীজ খান। চিয়া বীজের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। এ ছাড়াও এই বীজে ভরপুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবারও পাওয়া যায়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চিয়া বীজ দারুণ উপকারী। ফ্যাট কমাতে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে এবং শরীর চাঙ্গা রাখতেও সাহায্য করে এই বীজ।
কেবল স্বাস্থ্যরক্ষাই নয়, ত্বক পরিচর্যাতেও এই বীজের জুড়ি নেই। প্রাকৃতিকভাবে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে এই বীজ। যারা ব্রণের সমস্যায় ভুগছেন তারাও চিয়া বীজ ব্যবহার করে উপকার পেতে পারেন। এ ছাড়া ত্বকে বয়সের ছাপ ঠেকিয়ে রাখতেও কাজ করে এই বীজ। ত্বকের নানা সমস্যা দূর করতে চিয়া বীজের ফেসপ্যাক বানাতে পারেন।
যেভাবে বানাবেন ফেস প্যাক
চিয়া, মধু আর অলিভ অয়েলের প্যাক: চিয়া বীজ অল্প পানিতে ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। এর পর তা পানি থেকে তুলে ছেঁকে মধু আর অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। এ বার তা মুখে লাগিয়ে মালিশ করুন। শুকালে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। এরপর মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে ত্বকের দাগছোপ দূর হবে, উজ্জ্বলতাও বাড়বে।
চিয়া, ওট্স আর টক দইয়ের প্যাক: ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে খুব ভালো কাজ করে এই প্যাক। চিয়া বীজ পানিতে ভিজিয়ে রাখুন। এর পর তা পানি থেকে তুলে নিয়ে টক দই, ওট্স আর মধুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাক ব্যবহার করতে পারলে উপকার পাবেন।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত