প্রকাশিত: জানুয়ারী ১৭, ২০২১ ৪:২১ পিএম , আপডেট: জানুয়ারী ১৭, ২০২১ ৪:৪২ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৯৮৭ বারে ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৭৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৮৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা তিতাস গ্যাসের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৩৩ বারে ৫৯ লাখ ৪৫ হাজার ৪৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩৪৮ বারে ৫ কোটি ৮৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৫কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সোনালী আঁশের ৭ দশমিক ৪৮ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭ দশমিক ২৫ শতাংশ, সামিট পাওয়ারের ৬ দশমিক ৫৬ শতাংশ, ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৮৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৭৬ শতাংশ, ডেসকোর ৫ দশমিক ০৩ শতাংশ ও ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ৪ দশমিক ৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...