
বর্তমান সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নিদারুণ নির্যাতন, যন্ত্রনা ও হামলা-মামলার মধ্য দিয়েই গণতন্ত্র উদ্ধারে কাজ করছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাতে সদ্য প্রয়াত রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুর বাড়িতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিপু দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন।
তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে, আসলে রাজনৈতিক নেতা-কর্মীদের জীবনটা এমনই হয়।
এরা দিন আনে দিন খায়। আগামীকাল কী খাবে তার সঙ্গতিও থাকে না।
এখন বর্তমান সরকারের আমলে আমরা যারা বিএনপির নেতাকর্মী রয়েছি, আমাদের সকলের প্রায় একই অবস্থা দাঁড়িয়েছে। নিদারুণ নির্যাতন, যন্ত্রনা ও হামলা-মামলার মধ্য দিয়েই আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র পুন উদ্ধারে কাজ করে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন যে, ইতোমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হয়ে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে।
আজকে এটুকু বলতে পারি যে, দল প্রয়াত বিপুর পরিবারের পাশে থাকবে। তার মেয়ের পড়াশোনা ও পরবর্তী কর্মসংস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করবে।
এর আগে বিপুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন মির্জা ফখরুল।
এসময় রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
- ১কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ২রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৬সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ৭বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৮অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৯এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন’ শুরু
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২চাঁদপুর সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
- ৩ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৪নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৫ব্রহ্মপুত্রের ভাঙনে নিঃস্ব হাজারো পরিবার, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৭আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৮পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৯ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি-জামায়াতসহ ৩৮ রাজনৈতিক দল
- ১০কমেছে সূচক ও লেনদেন





পাঠকের মতামত