
করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারির সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউনে’ দিনে চার ঘণ্টা করে খোলা থাকবে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। আমানত ও ঋণের কিস্তি জমা এবং জরুরি আর্থিক সেবা দেয়ার লক্ষ্যে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর বরাবর পাঠিয়েছে। সরকারের দেয়া প্রথম সপ্তাহের সর্বাত্মক লকডাউনে ১৪ এপ্রিল থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের সঙ্গে সমন্বয় করে যে যার মতো খোলা রেখেছে।
এবার নতুন সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সময়সূচি নির্ধারণ করে দিল কেন্দ্রীয় ব্যাংক। জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ‘গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালু থাকবে।
গ্রাহকদের হিসাবে মেয়াদ পূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা দান ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ২০২১ সালের ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের সর্বোচ্চ দুটি শাখা (১টি ঢাকায় ও অপরটি ঢাকার বাহিরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।’
স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলো নিজ বিবেচনায় সম্পন্ন করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে এতে বলা রয়েছে।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত