
যশোরের অভয়নগরের দুটি খালের সম্প্রসারণ,সংযোগ ও সংস্কার না করায় জলাবদ্ধ ভবদহের দশ হাজার হেক্টর জমির ফসল উৎপাদন এক দশক ধরে ব্যাহত হচ্ছে।
ষোল বিলের পানি নিষ্কাশনে সৃষ্টি হচ্ছে বাঁধার। জমি অধিগ্রহণের মাধ্যমে মাত্র পৌনে এক কিলো সংযোগ করে দিলে ভবদহের একাংশের পানি আমডাঙ্গা দিয়ে ভৈরব নদে পড়তে পারবে।
অপরদিকে রাজাপুরের ব্রিজের মুখ থেকে ইপিজেড এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রস্তাবিত খালের সাথে জুড়ে দিলে ১৬ বিলের পানি আমডাঙ্গা হয়ে ভৈরবে পড়তে পারবে। এ ক্ষেত্রে মাত্র আধা কিলোমিটার সংযোগ খাল খনন করলে ব্যয় কমে আসবে। মশিয়াহাটী- রাজাপুর খালের সাথে আমডাঙ্গা খালের সংযোগ করার অন্যতম বাঁধা ব্যাক্তিমালিকানার মাছের ঘের। ইপিজেড থেকে ভৈরবমুখী আমডাঙ্গা খাল পর্যন্ত নতুনভাবে খনন অপরিহার্য।
পনি উন্নযন বোর্ড আন্ত: মন্ত্রণালয় আলোচনা ও সিদ্ধান্ত নিয়ে ইপিজেডের পানি নিষ্কাশনের বিকল্প খালকে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে ভবদহের পানি সরানো খুবই সহজ বলে অনেকে মনে করছেন। আবার মশিয়াহাটী- রাজাপুর খালের সাথে আমডাঙ্গা খাল সংযুক্ত হলে আর একটি নিষ্কাশন রুট তৈরি হবে। আমডাঙ্গা মোড়ের ব্রিজ এর মধ্য থেকে পানি প্রবেশের দ্বার মাত্র ৮ ফুট চওড়া। মজুমদার ব্রিজের নিকট এ পথ ২০ ফুট, একইভাবে রেলব্রিজও একই অবস্থা। যশোর খুলনা মহাসড়কে পাউবো নির্মিত স্লুইচ গেট এর পানি নিষ্কাশনের পথ ৩০ ফুট,সর্বশেষ ৪৮৫ মিটার পথ পরিক্রমা শেষে ভৈরব নদের মুখে ৬০ ফুট চওড়া। অর্থাৎ প্রবেশ মুখ ৮ ফুট দিয়ে যে পানি প্রবেশ করে,তা’ আমডাঙ্গা খালের শেষ প্রান্তে ৬০ ফুট দিয়ে বের হয়। যে কারণে বর্তমান পানি নিষ্কাশনের মাত্রা নাজুক। প্রস্তাবিত খাল দুটোর সম্প্রসারণ,সংস্কার,সংযোগ স্থাপন হলে বর্ষা মৌসুমে বিল থেকে পানি সরে যাবে। কৃষকরা পাবে উৎপাদিত ফসল।
- ১সাগরে নিম্নচাপ, বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
- ২সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৩মার্জিন বিধিমালার সংশোধনী গেজেট প্রকাশ
- ৪লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
- ৫ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ৬বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৭দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৮কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৯কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ১০ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০চাঁদপুরে অচেতন করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় গ্রেপ্তার ২





পাঠকের মতামত