
চট্টগ্রামের মীরসরাই উপজেলার দর্শনীয় স্থানগুলোর একটি হরিণমারা ঝরনা। বলা হয়- ঝরনাটির কুমে পানি খেতে যাওয়া হরিণ শিকার করা হতো বলে এটির নাম হয় হরিণমারা। এ ঝরনার পাশেই রয়েছে আরো দুটি ঝরনা। সেগুলো হলো- হাঁটুভাঙা ঝরনা ও সর্পপ্রপাত ঝরনা। সর্পপ্রপাতের পাশে বাওয়াছড়ার মুখ। সেখান থেকে ঢুকতেই দেখা যায় অপূর্ব নীলাম্বর লেক। পুরো এলাকাটির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে যান পর্যটকরা।
হরিণমারা ঝরনা দেখতে যাবেন যেভাবে: ঢাকা থেকে হরিণমারা ঝরনা দেখতে হলে প্রথমে যেতে হবে মীরসরাইয়ের ছোট কমলদহ বাজার। বাজারের পরের রাস্তা ও বাইপাস যেখানে মিলিত হয়েছে, সেখানে নামতে হবে। এরপর সেখান থেকে পূর্ব দিকে হাঁটা শুরু করলে একসময় পাওয়া যাবে রেললাইন। রেললাইন পার হয়ে ১০ থেকে ১৫ মিনিট হাঁটলেই অপূর্ব নীলাম্বর লেক। বোট কিংবা পাহাড়ি পথ, দু’ভাবেই পাড়ি দেওয়া যায় এলাকাটি।
পাহাড় পেরিয়ে ঝিরি যেখানে মিশেছে, সেখান থেকে শুরু ঝিরিপথ। কিছুটা চলার পর ঝিরিপথ দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। সেখান থেকে হাতের বাম দিকে গেলে হরিণমারা ঝরনা। আর ডান দিকে কিছুক্ষণ হাঁটার পর আবারো দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে ঝিরিপথ। এবার হাতের বাম দিকে রয়েছে হাঁটুভাঙা ঝরনা ও ডান দিকে রয়েছে সর্পপ্রপাত ঝরনা।
চট্টগ্রাম শহর থেকে ছোট কমলদহ বাজার: এলাকাটি মহাসড়কের আওতাধীন হওয়ায় সেখানে অটোরিকশা চলাচল নিষিদ্ধ। এক্ষেত্রে নগরীর অলংকার মোড় কিংবা একেখান মোড় থেকে বাসে যাওয়া যাবে ছোট কমলদহ বাজার। এছাড়া কদমতলী থেকেও বাসে যাওয়া যাবে ছোট কমলদহ বাজার।
ঢাকা থেকে ছোট কমলদহ বাজার: ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, আরামবাগ, মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামগামী এসি-ননএসি বাস পাওয়া যায়। এসব বাসে খুব সহজেই যাওয়া যাবে ছোট কমলদহ বাজার।
ঢাকা থেকে ট্রেনেও যাওয়া যাবে ছোট কমলদহ বাজার। এক্ষেত্রে মেইল ট্রেনে গিয়ে প্রথমে নামতে হবে সীতাকুণ্ড রেলস্টেশন। সেখান থেকে রিকশা কিংবা অটোরিকশায় যেতে হবে সীতাকুণ্ড বাজার। আর সীতাকুণ্ড বাজার থেকে বাসে সহজেই যাওয়া যাবে ছোট কমলদহ বাজার।
এছাড়া ফেনী, কুমিরা কিংবা চট্টগ্রাম রেলস্টেশনে নেমেও যাওয়া যাবে ছোট কমলদহ বাজার। তবে সময় ও দূরত্ব বিবেচনায় সীতাকুণ্ড রেলস্টেশনে নেমে যাওয়া ভালো।
কোথায় থাকবেন
মীরসরাই সদরে রাত্রিযাপনের জন্য একাধিক মাঝারি মানের হোটেল রয়েছে। এছাড়া উন্নতমানের হোটেলে থাকতে চাইলে যেতে হবে চট্টগ্রাম শহরের অলংকার কিংবা আগ্রাবাদ এলাকায়। এছাড়াও জিইসির মোড়, স্টেশন রোড ও নিউমার্কেট এলাকায় একাধিক উন্নতমানের হোটেল রয়েছে।
কোথায় খাবেন
দুপুরের খাবার ও রাতের খাবারের জন্য মীরসরাই কিংবা ছোট কমলদহ বাজারেই একাধিক মাঝারি মানের খাবারের হোটেল রয়েছে। এর মধ্যে দু’য়েকটির বেশ সুনাম রয়েছে।
- ১কুড়িগ্রামে নিয়ম ভেঙে ৮ বছর ধরে উপাধ্যক্ষের দায়িত্ব, প্রশ্নের মুখে কলেজ প্রশাসন
- ২বিএসএফের আপত্তিতে মনু বাঁধের কাজ বন্ধ, বন্যাঝুঁকিতে লক্ষাধিক মানুষ
- ৩ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৪শৈলকুপা নিয়ে বিভেদ নয়, সিদ্ধান্ত হবে ঐকমত্যে: আইনমন্ত্রী
- ৫গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- ৬বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ৭সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৮অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৯ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ১০আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত