প্রকাশিত: মার্চ ৪, ২০২১ ১:৫৫ পিএম , আপডেট: মার্চ ৪, ২০২১ ২:১৯ পিএম

এতদিন দেশে বিভিন্ন ধরনের বাসের যানবাহনের যন্ত্রাংশ সংযোজন হতো। কিন্তু দেশে বাস তৈরি হতো না। এবার দেশে লাক্সারি বাস তৈরির উদ্যোগ নিয়েছে ইফাদ অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে এসি, নন-এসি বাস তৈরি করবে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ধামরাইয়ে ইফাদ অটোস এর নিজস্ব কারখানায় দেশে বাস তৈরি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুন্সি সাহাব উদ্দিন আহমেদ প্রমুখ।

এসময় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু শুভেচ্ছা বক্তব্য রাখেন।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...