প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪ ৭:৪৭ পিএম

সারাদেশে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। দেশের বৃহত্তম ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের নামাজ ঈদের দিন কাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন স্থানে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি তুলে ধরা হয়েছে।

ঢাকা: ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে। সকাল সাতটা থেকে পর্যায়ক্রমে এই মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকার সাভারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৭তম ঈদের জামাত হবে। নামাজ শুরু হবে সকাল ১০টায়।
দিনাজপুর: দিনাজপুরে গোর-এ–শহীদ ময়দানে ঈদের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।

সিলেট: সিলেটে শাহি ঈদগাহে ঈদের একমাত্র জামাত সকাল আটটায় শুরু হবে। যদি বৃষ্টি হয়, তাহলে আশপাশের মসজিদে নামাজ হবে।

বাগেরহাট: বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায় এবং সর্বশেষ জামাত হবে সাড়ে আটটায়।

গোপালগঞ্জে: গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় পাঁচুড়িয়ায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া দ্বিতীয় জামাত সকাল সাড়ে আটটায় থানাপাড়া জামে মসজিদে, তৃতীয় জামাত সকাল নয়টায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় স্থানীয় লঞ্চঘাটে অবস্থিত জেলা মডেল মসজিদে এবং একই সময়ে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

কুমিল্লা: কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও শহরের ২৭টি ওয়ার্ডের ঈদের জামাত পৃথকভাবে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে।

ফেনী: ফেনীতে জেলার ঈদের প্রধান জামাত মিজান ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

মাগুরা: মাগুরায় ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল আটটায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হবে।

মেহেরপুর: মেহেরপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় মেহেরপুর পৌর ঈদগাহে এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শেরপুর: শেরপুরে ঈদের প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

নীলফামারী: নীলফামারীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এর আগে পুলিশ লাইনস ঈদগাহ মাঠে সকাল সোয়া আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গোপন ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ...