
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড পরিবেশিত লেনোভো বাংলাদেশের বাজারে প্রথম নিয়ে এসেছে ইন্টেল কোর আলট্রা সেভেন প্রসেসর বিশিষ্ট হাই পারফরম্যান্স ইয়োগা নাইন আই টু ইন ওয়ান টাচস্ক্রীন ল্যাপটপ। লো ব্লু লাইট ১৪ ইঞ্চি 4K ওলেড ডিসপ্লে বিশিষ্ট এই ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আল্ট্রা সেভেন-১৫৫ এইচ প্রসেসর, AI Boost NPU , ইন্টিগ্রেটেড ইন্টেল আর্ক গ্রাফিক্স,১টিবি এনভিএমই এসএসডি এবং ৩২ জিবি এলপি ডিডআরফাইভ র্যাম ।
এছাড়াও ল্যাপটপটিতে রয়েছে আইআর এবং প্রাইভেসি শাটার যুক্ত ৫এমপি ওয়েবক্যামেরা, 2W×2 ডলবি এ্যাটমস উফার , থান্ডারবোল্ট ৪, ওয়াইফাই সিক্সই,লেনোভো স্লিম পেন সহ আরো নানা ফিচার। নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি MILITARY GRADE-STD-810H টেস্টেড অর্থাৎ এটি বালি, কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা বা পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে।
এই মডেলটির ডিসপ্লে ৩৬০°রোট্যাবল হবার কারণে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে এটিকে ল্যাপটপ, ট্যাবলেট, টেন্ট এবং স্ট্যান্ড মুডে ব্যবহার করতে পারবেন।মাল্টিটাস্কিং এবং সৃজনশীল কাজের জন্য এটি একটি আদর্শ ল্যাপটপ। এছাড়া ল্যাপটপটি স্লিম এবং হালকা হবার কারণে সহজে বহনযোগ্য। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে লুনা গ্রে কালারে।
২বছরের ওয়্যারেন্টিসহ এই ল্যাপটপটির দাম হচ্ছে ২,৭০,০০০/- টাকা যা পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর অনুমোদিত সকল ডিলার হাউজে।
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01977476499
এম জি
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি





পাঠকের মতামত