
দেশে মোট যানবাহনের সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ২৫৭টি। এসব যানবাহনের মোট জিডিপির (মোট দেশজ উৎপাদন) আট শতাংশ।
এর মধ্যে দেশে মোট যাত্রীবাহী পরিবহনের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ১২৯টি এবং মালবাহী পরিবহনের সংখ্যা দুই লাখ ৩৭ হাজার ১২৯টি।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে দেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌ-যান জরিপ ২০১৯ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পরিবহন শিল্পে সরাসরি উল্লেখযোগ্য সংখ্যাক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং মোট জিডিপির অবদান আট শতাংশ।
দেশে যানবাহনে ৩১ লাখ ৭৮ হাজার মানুষ কাজ করেন। দেশে মোট চালকের সংখ্যা ২৭ লাখ ছয় হাজার। এছাড়া হেলপার দুই লাখ ৭০ হাজার, সুপারভাইজার ৫৭ হাজার, দৈনিক বেতনভুক্ত ৩২ হাজার এবং অস্থায়ীভাবে এক লাখ ১২ হাজার। এছাড়া নৌ পরিবহন খাতে ছয় লাখ ৯০ হাজার মানুষ কর্মরত। এর মধ্যে যাত্রীবাহী পরিবহনে তিন লাখ চার হাজার এবং মালবাহী পরিবহনে তিন লাখ ৮৬ হাজার। যানবাহনে মোট পরিচালন ব্যয় ৬৪৫ বিলিয়ন টাকা। এছাড়া নৌ যানবাহন পরিচালন ব্যয় ১১৯ বিলিয়ন টাকা।
বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার প্রমূখ।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত