কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে দিনব্যাপী সফরের উদ্দেশে রাজধানী থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জেলার ...

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। এদিনে মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩৬০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩৫ জন।
শনিবার (৩০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।

পাঠকের মতামত