
ধর্ষণের সংবাদ প্রকাশ করার জেরে দায়েরকৃত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সিরাজগঞ্জের সাংবাদিক রাব্বি হাসান হৃদয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দৈনিক কালের কণ্ঠের সিরাজগঞ্জ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়কে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে। গত ২৪ তারিখ রাতে সিরাজগঞ্জের কাজিপুর থেকে র্যাব-১২ সদস্যরা তাকে আটক করে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করেন। শুক্রবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বিবরণ ও বিভিন্ন সূত্র অনুযায়ী, দিনাজপুর জেলার জনৈক সাজ্জাদ হোসেনের স্ত্রী রুমি খাতুনের সাথে ফেসবুকের মাধ্যমে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া গ্রামের নাজমুল হুদার পরিচয় ও পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের এক পর্যায়ে ২০২৫ সালের ১ জুলাই নাজমুল হুদা, রুমি খাতুনের বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন এবং সেই চিত্র মোবাইলে ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নাজমুল হুদা দুই লক্ষ টাকা দাবি করেন। এর ধারাবাহিকতায় ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন হোটেল ও স্থানে নিয়ে রুমি খাতুনকে একাধিকবার ধর্ষণ ও ব্লাকমেইল করে প্রায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়।
নিরুপায় হয়ে রুমি খাতুন সিরাজগঞ্জে এসে সাংবাদিক রাব্বি হাসান হৃদয়ের সহযোগিতা কামনা করেন। তিনি নাজমুল হুদার বিরুদ্ধে মামলা করাসহ আপত্তিকর ছবিগুলো দিয়ে সংবাদ প্রকাশের অনুরোধ জানান। এর প্রেক্ষিতে রাব্বি হাসান হৃদয় তার অনলাইন পেজে একটি সংবাদ প্রকাশ করেন। পরবর্তীতে গত ৪ সেপ্টেম্বর রুমি খাতুন দিনাজপুর আদালতে নাজমুল হুদাকে প্রধান আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। তবে ওই মামলায় তিনি সাংবাদিক রাব্বি হাসান হৃদয়কেও আসামি করেন। বাদীর অভিযোগ, হৃদয় তাকে ছবি দিয়ে ব্লাকমেইল করেছেন এবং তার কাছ থেকে নগদ এক লক্ষ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা গ্রহণ করেছেন। যদিও মামলায় হৃদয়ের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের কোনো অভিযোগ আনা হয়নি।
এদিকে সাংবাদিক হৃদয়ের বিরুদ্ধে আনা এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সিরাজগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা। সাংবাদিক আব্দুস সামাদ সায়েম জানান, ইতোমধ্যে ওই নারী ও তার মা সাহায্যের জন্য তার কার্যালয়েও গিয়েছিলেন। তিনি আরও বলেন, কোনো তদন্ত বা ওয়ারেন্ট ছাড়াই র্যাব-১২ কর্তৃক সাংবাদিককে গ্রেফতারের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। স্থানীয় সাংবাদিকরা অবিলম্বে এই মামলা থেকে হৃদয়ের নাম প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। একই সাথে তারা মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এই ঘটনায় সিরাজগঞ্জের সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
টিআর
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত