
সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে সহজ করা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ শুধু ২০২১ সালেই তিন কোটি ৩৫ লাখ নতুন গ্রাহক পেয়েছে। এর মাধ্যমে ডাক বিভাগের আর্থিক সেবাটি দেশের সেবাখাতে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে গড়ে প্রতিদিন ৯৪ হাজার জনের বেশি নতুন গ্রাহক ‘নগদ’-এর নেটওয়ার্কে যুক্ত হয়েছে। তাতে সর্বশেষ হিসেব অনুসারে ‘নগদ’-এ নিবন্ধিত গ্রাহক দাঁড়িয়েছে ৫ কোটি ৮০ লাখ। মূলত ‘নগদ’ এর আকর্ষণীয় ও সাশ্রয়ী সব সেবা এবং সহজ অ্যাকাউন্ট খোলার পদ্ধতির কারণেই দূরপ্রান্তের মানুষটিও সহজে ডিজিটাল সেবায় যুক্ত হয়েছে।
এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “শুরুর পর থেকেই দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে বিপ্লব নিয়ে এসেছে ‘নগদ’। গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকবান্ধব, সহজ ও সাশ্রয়ী সেবার কারণে তিন বছর হওয়ার আগেই ‘নগদ’ এখন দেশ সেরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস। সামনের দিনে ‘নগদ’ আরো অনেক নতুন সেবা দিয়ে সবাইকে চমকে দেবে এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি।”
শুধু *১৬৭# ডায়াল করে গত এক বছরে ‘নগদ’-এ যুক্ত হয়েছে ২ কোটি ১ লক্ষ মানুষ, যা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট খোলার নতুন একটি রেকর্ড। ফলে দেশে প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির উজ্জ্বল একটি উদাহরণ তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি।
‘নগদ’-এর অন্যতম সেরা উদ্ভাবন *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি গত এক বছরে গোটা মোবাইল ফিন্যান্সিয়াল খাতের চেহারাই বদলে দিয়েছে। এই উদ্ভাবনের ফলে দেশের সাধারণ মানুষ এখন যেকোনো অপারেটর থেকে শুধু *১৬৭# ডায়াল করে চার ডিজিটের পিন সেট করলেই মুহূর্তে যুক্ত হতে পারছে ‘নগদ’-এ। এই প্রক্রিয়ায় বছরের শুরুর দিকে কোনো কোনো দিন দুই থেকে আড়াই লাখ মানুষও ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। ‘নগদ’-এর এই অত্যাধুনিক প্রযুক্তি ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ সাড়া ফেলেছে এবং একাধিক আন্তর্জাতিক সম্মাননাও অর্জন করেছে।
মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের দুই দিকের ছবি তুলে আপ করার (ই-কেওয়াইসি) মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া দেশে প্রথম চালু করে ‘নগদ’। ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রক্রিয়ায় নিজের অ্যাকাউন্ট খুলে ‘নগদ’-এর উদ্বোধন করেন। শুরুর দিকে অনেকে সমালোচনা করলেও পরে এমএফএস অপারেটর, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এই একই পদ্ধতি অনুসরণ করে অ্যাকাউন্ট খুলতে শুরু করে। চলতি বছর এই প্রক্রিয়ায় ৩৫ লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে ‘নগদ’-এ।
অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করায় গ্রাহক পর্যায়ে দিন দিন বাড়ছে ‘নগদ’ ব্যবহারের প্রবণতা। তাই বাংলাদেশে ‘নগদ’ অ্যাপ ডাউনলোডের পরিমাণও বেড়েছে বহুগুণ। ফলশ্রুতিতে বছরের বিভিন্ন সময়ে প্লে স্টোরগুলোতেও ‘নগদ’ অ্যাপ জায়গা করে নিয়েছে টপ চার্টে।
পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসহ সরকারের অন্যান্য ভাতা বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি। প্রান্তিক পর্যায়ে ভাতা ভোগীদের কাছে তাদের প্রাপ্য ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কাজ করেছে ‘নগদ’। এই প্রক্রিয়ায় সরকারি ব্যবস্থাপনায় আরো ৯৮ লাখ নতুন অ্যাকাউন্ট নগদ-এ যুক্ত হয়েছে। গত অর্থ বছরে সরকার এমঅফএস অপারেটরদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৫ হাজার ৮৮৫ কোটি টাকা বিতরণ করেছে, যার ৭৫ শতাংশ বিতরণ করেছে ‘নগদ’। সংবাদ বিজ্ঞপ্তি
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত