জেলা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫ ১০:০৬ এএম

নড়াইল-ঢাকা রেললাইনে কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। তার মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান ভেঙে গেছে। নড়াইলে রেল চালু হওয়ার পর রেলগাড়ির ধাক্কায় এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

রেলওয়ে সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে লোহাগড়ার কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা যুবক রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে নিহত হন। তার মাথা, পাসহ বিভিন্ন স্থান ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীসহ লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা বলেন, রিয়াজুল নামের ওই ব্যক্তিটি ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অনেকে দেখেছেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়েন তিনি। এটি আত্মহত্যাও হতে পারে। তবে, তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে। এদিকে রিয়াজুল আত্মহত্যা করেছেন কিনা বিষয়টি তার পরিবার তাৎক্ষণিক জানাতে পারেনি।

শেয়ার

পাঠকের মতামত

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...